মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেন বসবাসরত বাংলাদেশিদের দেশ ছাড়ার পরামর্শ দূতাবাসের
ইউক্রেন বসবাসরত বাংলাদেশিদের দেশ ছাড়ার পরামর্শ দূতাবাসের
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতি বেদকঃ সাম্প্রতিক অবস্থার প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে অবিলম্বে দেশটি ত্যাগ করার পরামর্শ দিয়েছে পার্শ্ববর্তী পোলান্ডস্থ বাংলাদেশ দূতাবাস। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্য কোনো দেশে যেতে না পারলে প্রবাসীদের বাংলাদেশে যেতে বলা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে বলেও জানানো হয়।
একই সঙ্গে সকল বাংলাদেশিকে অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেনে সব ধরনের ভ্রমণ বাতিল করারও পরামর্শ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এ ছাড়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে দূতাবাস যাতে ইউক্রেনে অবস্থানরত সকল বাংলাদেশির সঙ্গে যোগাযোগ রাখতে পারে সেজন্য তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হয়।




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 