সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার নির্দেশ
যুক্তরাষ্ট্রের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার নির্দেশ
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকেঃ নিজ দেশের নাগরিকদের ‘দ্রুত’ রাশিয়া ছাড়ার বিষয় বিবেচনায় নেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার এ অনুরোধ করা হয় বলে জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু।
মস্কোর যুক্তরাষ্ট্র দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইউক্রেনে হামলার কারণে বিশ্বের অনেক দেশ রাশিয়ার সঙ্গে ফ্লাইট বাতিল করছে।একই সঙ্গে রাশিয়ার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিচ্ছে। এমন অবস্থায় এখনও বাণিজ্যিক ফ্লাইট চালু রয়েছে। তাই যেসব মার্কিন নাগরিক রাশিয়ায় রয়েছেন তারা ‘দ্রুত’ দেশটি ছাড়ার বিষয়টি বিবেচনায় নিতে পারেন।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ভয়াবহ সংঘাত চলছে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 