শিরোনাম:
●   মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি ●   পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
শুক্রবার, ১১ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে দ্রুত সদস্য করতে নারাজ ইইউ
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনকে দ্রুত সদস্য করতে নারাজ ইইউ
৫৫৭ বার পঠিত
শুক্রবার, ১১ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনকে দ্রুত সদস্য করতে নারাজ ইইউ

---বিবিসি২৪নিউজ,ইইউ প্রতি নিধিঃ ইউক্রেনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করলেও সে দেশকে দ্রুত ইইউ সদস্য করতে রাজি নন ইউরোপীয় নেতারা৷ রাশিয়া থেকে জ্বালানি আমদানির প্রশ্নেও তাদের মতপার্থক্য দূর করা যাচ্ছে না৷
ইউক্রেনের উপর রাশিয়ার হামলার তীব্র নিন্দা, রাশিয়ার উপর কড়া নিষেধাজ্ঞা, অস্ত্রসহ নানা ভাবে ইউক্রেনের সহায়তার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের ঐক্য অটুট রয়েছে৷ কিন্তু প্যারিসের উপকণ্ঠে ভার্সাইয়ে ইইউ শীর্ষ সম্মেলনের প্রথম দিনে ইউক্রেনের অন্যান্য অনুরোধ ও দাবি মানতে নারাজ ছিলেন না সরকার প্রধানরা৷ বিশেষ করে ইইউ সদস্যপদের আবেদনের ক্ষেত্রে ‘ফাস্ট ট্র্যাক’ পদ্ধতিতে সব প্রয়োজনীয় প্রক্রিয়া চালিয়ে স্বীকৃতি দিতে প্রস্তুত নন তাঁরা৷

তাঁদের মতে, ইউক্রেন এখনো ইইউ সদস্যপদের সব পূর্বশর্ত পূরণ করতে পারছে না৷ তাছাড়া এমন প্রক্রিয়া এখনো পর্যন্ত অত্যন্ত দীর্ঘমেয়াদী৷ বলকান অঞ্চলের কিছু দেশ বহু বছর ধরে সেই জটিলতার মুখোমুখি রয়েছে৷ সে সব দেশকে পেছনে ফেলে ইউক্রেন আগেভাগে এমন সুবিধা পেতে পারে না৷ এমনকি কিছু পূর্বশর্ত পূরণ না করলে আনুষ্ঠানিকভাবে সে দেশকে যোগদানের প্রার্থী হিসেবেও স্বীকৃতি দেওয়া এই মুহূর্তে সম্ভব নয়৷ন্যাটোর মতো ইইউ-র সদস্য হিসেবে আক্রান্ত হলেও বাকি সদস্যরা সর্বশক্তি প্রয়োগ করে সহায়তা করতে বাধ্য৷ অর্থাৎ ইউক্রেন এখনই ইইউ সদস্য হলে রাশিয়ার চলমান হামলার ক্ষেত্রে ইইউ দেশগুলিকে সামরিক ও আরো সক্রিয় সহায়তা করতে বাধ্য হবে৷ তখন রাশিয়াও ইউরোপের উপরেও হামলা চালানোর কারণ হাতে পাবে৷ ন্যাটো ও ইইউ এই মুহূর্তে এমন ঝুঁকি এড়িয়ে চলতে অত্যন্ত সতর্কতা দেখাচ্ছে৷সরাসরি সদস্যপদ না দিলেও ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও সম্পৃক্ত করার প্রস্তাব দিয়েছেন শীর্ষ নেতারা৷ ইইউ-র বিভিন্ন কর্মসূচিতে সে দেশ অংশ নিতে পারবে৷ অনেক বৈঠকে পর্যবেক্ষক হিসেবেও উপস্থিত থাকতে পারেন ইউক্রেনের প্রতিনিধিরা৷ বিশেষ করে বাল্টিক অঞ্চলের সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলি ইউক্রেনকে ইইউ-র সঙ্গে দ্রুত সম্পৃক্ত করার পক্ষে বাড়তি আগ্রহ দেখাচ্ছে৷ইউক্রেনের উপর হামলার দুই সপ্তাহ পর রাশিয়ার বিরুদ্ধে আরও শাস্তিমূলক পদক্ষেপ সম্পর্কেও আলোচনা করছেন ইইউ নেতারা৷ দীর্ঘমেয়াদে সে দেশ থেকে জ্বালানি আমদানি বন্ধ করার লক্ষ্যমাত্রা স্থির করলেও এই মুহূর্তে পেট্রোলিয়াম, গ্যাস ও কয়লার সরবরাহ থেকে বিচ্ছিন্ন হতে প্রস্তুত নয় কিছু সদস্য দেশ৷ জার্মানি, অস্ট্রিয়া ও হাঙ্গেরির মতো দেশ সাফ জানিয়ে দিয়েছে, যে এখনই এর কোনো বিকল্প দেখা যাচ্ছে না৷ অথচ জ্বালানি রপ্তানি করে রাশিয়া দিনে প্রায় ৬০ কোটি ইউরো আয় করে৷ ইউক্রেনে সামরিক হামলাও সেই অর্থ দিয়েই চালানো হচ্ছে বলে সমালোচকরা বার বার মনে করিয়ে দিচ্ছেন৷ অ্যামেরিকা যত সহজে রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করতে পেরেছে, ইউরোপের নিজস্ব স্বার্থে তা আপাতত সম্ভব হচ্ছে না৷



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
আর্থিক সংকটের মুখে জাতিসংঘ আর্থিক সংকটের মুখে জাতিসংঘ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি বাংলাদেশ- চীন ড্রোন চুক্তি
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা, প্রস্তুত ইসরায়েলও
২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা ২০৫০ সালের মধ্যে বিশ্বের চরম উষ্ণতা শিকার হবে বাংলাদেশ: অক্সফোর্ডের গবেষণা

আর্কাইভ

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ইসি
পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ