শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৪ মার্চ ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ নারী ওয়ানডে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
প্রথম পাতা » খেলাধুলা | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বিশ্বকাপ নারী ওয়ানডে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
৮২৪ বার পঠিত
সোমবার, ১৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বকাপ নারী ওয়ানডে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ নারী ওয়ানডে বিশ্বকাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের হ্যামিল্টনে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ছিল পাকিস্তান। সেই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে নিগার সুলতানারা।বাংলাদেশের দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ২২৫ রান করতে সমর্থ হয় পাকিস্তান। ফলে বাংলাদেশ জয় পায় ৯ রানে। ম্যাচে টসে হেরে আগে ব্যাট করেছিল বাংলাদেশ। ফারজানা হক, অধিনায়ক নিগার সুলতানা ও শারমিন আক্তারের ব্যাটিং নৈপুণ্যে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফারজানা হক ১১৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। এছাড়া নিগার সুলতানা ৬৪ বলে ৪৬ ও শারমিন আক্তার ৫৫ বলে ৪৪ রান করেন।. ২৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে সিদরা আমিন ও নাহিদা খান তুলে ফেলেন ৯১ রান। নাহিদা ৪৩ রানে ফিরে গেলেও বাংলাদেশকে ভুগাতে থাকেন সিদরা। শেষ পর্যন্ত ১৪০ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন সিদরা আমিন, তবে বাংলাদেশের জয় আটকাতে পারেননি।

৮ ওভারে ৩৮ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশের ফাহিমা খাতুন। রুমানা আহমেদের শিকার দুটি উইকেট। এছাড়া জাহানারা আলম ও সালমা খাতুন একটি করে উইকেট নিয়েছেন। ১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশপুরুষ দল। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের নারীরাও প্রথম শিকার বানাল ওই পাকিস্তানকেই।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না