বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালা গ্রেফতার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস
যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিমালা গ্রেফতার উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস
বিবিসি২৪নিউজ,মোঃ সুমন মিয়া,(নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপাের্টেশন পুর্ববর্তী বছরের তুলনায় উল্লেখযোগ্য মাত্রায় হ্রাস পেয়েছে। প্রেসিডেন্ট বাইডেন দায়িত্বভার গ্রহণের কিছুদিনের মধ্যে অভিবাসন বিষয়ে আইন প্রয়োগে সহনশীল ও মানবিক বিবেচনাকে অধিকতর গুরুত্ব প্রদান করার নির্দেশ প্রদান করেন। প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনার পর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসন সংক্রান্ত গ্রেফতার ও ডিপাের্টেশন এর উদারনৈতিক নীতিমালা প্রয়োগ শুরু করে । বিভিন্ন ধরনের ক্রিমিনাল কর্মকান্ডে জড়িত, যুক্তরাষ্ট্রের স্বার্থ ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরুপ ব্যক্তিবর্গ ছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসের বৈধ কাগজপত্রবিহীন অন্য সকলের জন্য উদারনৈতিক নীতিমালার বিবেচনায় গ্রেফতার ও ডিপোর্টেশন হ্রাস পেতে থাকে। ২০২১ অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট গ্রেফতার করে প্রায় ৭৪০০০ জনকে যার মধ্যে নতুন উদারনৈতিক নীতিমালা গ্রহণের পর গ্রেফতার করা হয় ৪৫৭৫৫ জনকে । এদের অর্ধেকের মত ছিল আদালতে দোষী সাব্যস্ত ক্রিমিনাল। প্রায় ৫৫% ছিল যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকিস্বরুপ। এর আগের অর্থবছরে গ্রেফতারের সংখ্যা ছিল এক লক্ষেরও বেশী। এঝাড়া গত অর্থবছরে ইমিগ্রেশান এন্ড কাষ্টমস এনফোর্সমেন্ট কর্তৃপক্ষ দুইটি ইমিগ্রেশান ডিটেনশান সেন্টার বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী পারিবারিক ডিটেনশান ও কর্মক্ষেত্রে বড় ধরনের ধরপাকরও বন্ধ রেখেছে। এছাড়া অভিবাসন সংক্রান্ত গ্রেফতারকৃতদের জেলে নেওয়ার পরিবর্তে বিকল্প হিসেব এঙ্কল ব্রেসলেট পরিয়ে দেওয়া হচ্ছে।
প্রেসিডেন্ট বাইডেনের মেয়াদকালের ১ম বছরে যুক্তরাষ্ট্র থেকে ডিপাের্টেশনও হ্রাস পেয়েছে ব্যাপকমাত্রায়। গত বছর (২০২১ সালে) যুক্তরাষ্ট্র থেকে প্রায় ৫৯ হাজার অভিবাসীকে ডিপোর্ট করা হয় । আর সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এর মেয়াদকালের সর্বশেষ বছরে (২০২০ সালে) যুক্তরাষ্ট্র থেকে ডিপোর্ট করা হয় ১৮৫,৮৮৪ জনকে।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 