রবিবার, ২০ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাইডেন- শির দুই ঘণ্টা আলোচনা, চীন-যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম চুক্তি
বাইডেন- শির দুই ঘণ্টা আলোচনা, চীন-যুক্তরাষ্ট্র সামরিক সরঞ্জাম চুক্তি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শুক্রবার দুই ঘণ্টার বেশি সময় ভিডিওকলে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরদিন শনিবার চীন সামরিক সরঞ্জাম কেনার একটি চুক্তিতে সাক্ষর করেছে বলে খবর দিয়েছে সিনহুয়া।
চুক্তিটির কথা জানালেও এ বিষয়ে প্রতিবেদনে বিশদ কিছু লেখেনি চীনের রাষ্ট্রায়ত্ত এই সংবাদ সংস্থা। তারা বলেছে, সামরিক সরঞ্জাম কেনার চুক্তির তত্ত্বাবধানে নতুন নীতিমালায় স্বাক্ষর করেছে চীন। এই চুক্তির তত্ত্বাবধানে দক্ষতা উন্নত করা এবং সেনাবাহিনীর কাছে ভালোমানের সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করাই লক্ষ্য। ২০ মার্চ থেকে নতুন এই নীতিমালা কার্যকর হবে।
এদিকে শুক্রবার ভিডিও কনফারেন্সে বাইডেনের সঙ্গে আলোচনায় শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে তাইওয়ান ইস্যুতে সতর্ক করেছেন এবং তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক ভূমিকা’ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
অপরদিকে চীন যদি ইউক্রেনে রাশিয়ার হামলাকে সমর্থন করে সামরিক সহায়তা প্রদান করে তবে এর প্রভাব ও পরিণতি খারাপ হবে বলে শি জিনপিংকে সতর্ক করেছেন জো বাইডেন।




যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
আগেইরানের সামরিক বাহিনীর মনোবল ভেঙে গেছে: হেগসেথ
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইরানের পাশে থাকবে পাকিস্তান
ইরানের সঙ্গে —ট্রাম্পের দাবির পর ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র 