শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারের বেশি: তথ্যমন্ত্রী
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারের বেশি: তথ্যমন্ত্রী
৮৬২ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় ৫ হাজার ডলারের বেশি: তথ্যমন্ত্রী

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে আড়াই কোটি মানুষের মাথাপিছু আয় এখন পাঁচ হাজার ডলারের বেশি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন-অগ্রগতি অব্যাহত থাকলে আগামী পাঁচ থেকে সাত বছরের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হবে-পাঁচ কোটি মানুষের মাথাপিছু আয় গিয়ে দাঁড়াবে পাঁচ হাজার ডলারের বেশি।

মঙ্গলবার রাজধানীতে সিরডাপ মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ এবং অসংক্রামক রোগ প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ বিষয়ে জাতীয় সেমিনারে বক্তৃতা শেষে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘গত ১৩ বছরে বাংলাদেশ বহুদূর এগিয়েছে। মানুষের মাথাপিছু আয় ১৩ বছর আগে ছিল ৬০০ ডলার আর এখন দুই হাজার ৬০০ ডলার-অর্থাৎ সাড়ে চারগুণ বৃদ্ধি পেয়েছে।

এই অগ্রগতি ধরে রাখতে বস্তুগত উন্নতির পাশাপাশি জাতির আত্মিক উন্নতি অর্জনে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ড. হাছান বলেন, আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন করা। ২০৪০ সাল বেশি দূরে নয়, ১৮ বছরের মধ্যে দেশকে তামাকমুক্ত করা সহজ কাজ নয়। জনসম্মুখে ধূমপানের বিরুদ্ধে আইন করা হয়েছে, দ্বিতীয়ত সামাজিক প্রচারণা আছে।

এসব কারণে ধূমপায়ীর সংখ্যা কমছে। এর পরও লক্ষ্য অর্জনে প্রয়োজন অব্যাহত ক্যাম্পেইন, সব গণমাধ্যমে প্রচার একই সঙ্গে কড়াকড়িভাবে আইনের প্রযোগ।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প