শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া সাইবার ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে— বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া সাইবার ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে— বাইডেন
৯২৭ বার পঠিত
মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া সাইবার ও রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে— বাইডেন

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের এক মাস পূর্ণ হতে চলেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া আমেরিকার বিরুদ্ধে সাইবার হামলা চালাতে পারে বা ইউক্রেনে জৈবিক বা রাসায়নিক অস্ত্র মোতায়েন করতে পারে।

বাইডেন সোমবার (২১ মার্চ) দিনের শেষার্ধে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নেতাদের একটি দলকে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার আগ্রাসনের ফলে বিশ্ববাসীর ঐক্যবদ্ধ বিরোধিতার কথা কল্পনাও করেননি এবং তার “দেয়ালে পিঠ ঠেকে গেছে”।

“এখন তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। তিনি দাবি করছেন যে, ইওরোপে আমাদের জৈবিক এবং রাসায়নিক অস্ত্র মোতায়েন রয়েছে—যা ডাহা মিথ্যা”, বাইডেন বলেন। “তারা এও বলছে যে ইউক্রেনে জৈবিক ও রাসায়নিক অস্ত্র রয়েছে। এর থেকে স্পষ্ট বোঝা যায় তিনি এই দুই ধরনের অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছেন”।

বাইডেন সোমবার আরও বলেন, “গোয়েন্দা তথ্য” রয়েছে যে রাশিয়ান সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে “সম্ভাব্য সাইবার আক্রমণের বিষয়ে ভাবছে” এবং তিনি বেসরকারি খাতকে “অবিলম্বে” “সাইবার প্রতিরক্ষা” কঠোর করতে আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রতিশোধ হিসেবে রাশিয়া এ ধরনের হামলা চালাতে পারে।

“এটি রাশিয়ার নীল নকশার অংশ”, তিনি বলেছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের নেতারা সোমবার টেলিফোনে এক আলোচনায় ইউক্রেনে রাশিয়ার নৃশংস কৌশল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা নিরাপত্তা ও মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে ইউক্রেনের প্রতি তাদের অব্যাহত সমর্থনের ওপর জোর দিয়েছেন এবং যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের অব্যাহত প্রচেষ্টার পক্ষে কূটনৈতিক সমাধানের বিষয়টি পর্যালোচনা করেছেন।

আলোচনা

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সোমবার স্থানীয় টেলিভিশনকে বলেছেন যে, তিনি পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেনের নেটোতে যোগদান না করার প্রতিশ্রুতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।

তিনি এর আগে বলেছিলেন যে, যুদ্ধ শেষ করতে রাশিয়ার সঙ্গে যেকোনো সমঝোতার বিষয়ে ইউক্রেনের জনগণকে গণভোটে ভোট দিতে হবে।

যুদ্ধাপরাধ

সোমবার পেন্টাগন রুশ বাহিনীকে ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করেছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কারবি ভয়েস অফ আমেরিকার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, “আমরা অবশ্যই রুশ বাহিনীর যুদ্ধাপরাধ সংঘটনের স্পষ্ট প্রমাণ দেখতে পাচ্ছি এবং আমরা এর প্রমাণ সংগ্রহে সহায়তা করছি”।

কারবি রুশ বাহিনীকে “বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচারে হামলা” চালানোর জন্য অভিযুক্ত করেন। যা অনেক ক্ষেত্রে “ইচ্ছাকৃত” ছিল বলে তারা অভিযোগ করেছেন।

যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, রুশ বাহিনী এখনো ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে রয়েছে।

মানবিক সংকট

জাতিসংঘের শরণার্থী সংস্থা মঙ্গলবার বলেছে যে, রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে আসা শরণার্থীর সংখ্যা সাড়ে ৩ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

এর মধ্যে ২ দশমিক ১ মিলিয়নেরও বেশি শরণার্থী পোল্যান্ডে, ৫ লাখ ৪৩ হাজার রোমানিয়ায়, ৩ লাখ ৬৮ হাজার মলদোভায় এবং ৩ লাখ ১৮ হাজার হাঙ্গেরিতে গেছে।

এই সপ্তাহে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন, বিশেষ করে বেসামরিক ব্যক্তি এবং অবকাঠামোর ওপর আক্রমণ অবিলম্বে বন্ধের দাবিতে ফ্রান্স ও মেক্সিকোর তৈরি করা একটি খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার জন্য জাতিসংঘের সাধারণ পরিষদ একটি “জরুরি বিশেষ অধিবেশন” আবার শুরু করবে বলে আশা করা হচ্ছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প