শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২৭ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ প্রেসিডেন্ট পুতিন একজন কসাই: বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রুশ প্রেসিডেন্ট পুতিন একজন কসাই: বাইডেন
৫৯৩ বার পঠিত
রবিবার, ২৭ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রুশ প্রেসিডেন্ট পুতিন একজন কসাই: বাইডেন

---বিবিসি২৪নিউজ, ইইউ প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখন ইউরোপের দেশ পোল্যান্ড সফরে আছেন। শুক্রবার দেশটিতে পৌঁছান তিনি। শনিবার তিনি ইউক্রেনের পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এটাই প্রথম দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের সরাসরি কোনো বৈঠক।

একইদিন বাইডেন পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেন থেকে পালিয়ে আসা উদ্বাস্তুদের সঙ্গে দেখা করেন। উদ্বাস্তুদের সঙ্গে দেখা করার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে বাইডেন বলেন, ‘তিনি একজন কসাই’।

এদিকে মস্কো ঘোষণা করেছে, দেশটি এখন পূর্ব ইউক্রেনে আরও বেশি অঞ্চল দখলে মনোনিবেশ করবে। অর্থাৎ পূর্ব দোনবাস অঞ্চলে মস্কো তার প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করবে। এই ব্যাপারে বাইডেন জানান, ইউক্রেন অভিযানে রাশিয়ার কৌশল বদলানোর বিষয়ে তিনি নিশ্চিত না।

মস্কো কৌশল পরিবর্তন করেছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি নিশ্চিত না তারা তা করেছে।

জো বাইডেন বলেছেন, আমি এই ব্যাপারে নিশ্চিত যে, ভ্লাদিমির পুতিনের ধারণা ছিল ন্যাটোকে বিভক্ত করতে, পশ্চিম থেকে ন্যাটোর পূর্ব দিককে বিচ্ছিন্ন করতে, অতীত ইতিহাসের ওপর নির্ভর করে দেশগুলোতে বিভক্তি তৈরি করতে তিনি সক্ষম। কিন্তু তিনি তা করতে সক্ষম হননি। আমরা সবাই একত্রেই থেকে গেছি।

জো বাইডেন বলেন, আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা, পোল্যান্ড এবং যুক্তরাষ্ট্র অতীতে যেভাবে এগোচ্ছিলাম সেভাবেই পাশাপাশি এগোচ্ছি।

তিনি আরও বলেন, ইতিহাস দেখিয়েছে ইউরোপের সংঘাতের সময় যুক্তরাষ্ট্র সাইডলাইনে বসে থাকে না। আমরা দুটি বিশ্ব যুদ্ধের দুঃখজনক অভিজ্ঞতা থেকে শিখেছি যে, যখন আমরা বাইরে থেকেছি এবং ইউরোপের স্থিতিশীলতার সঙ্গে জড়িত ছিলাম না তখন সর্বদা তা যুক্তরাষ্ট্রকে তাড়িয়ে ফিরেছে।

বাইডেন বলেন, একজন সিনেটর হিসেবে, বৈদেশিক সম্পর্ক কমিটির সদস্য হিসেবে, ভাইস প্রেসিডেন্ট হিসেবে এবং এখন প্রেসিডেন্ট হিসেবে আমি দীর্ঘদিন ধরেই বলে আসছি, আমাদের স্বার্থের জন্যই ইউরোপের স্থিতিশীলতা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু ইউরোপে নয়, পুরো বিশ্বের স্থিতিশীলতাই গুরুত্বপূর্ণ।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প