শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ২৮ মার্চ ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্কারের পুরস্কার মঞ্চে ক্রিস রককে চড় দিলেন উইল স্মিথ
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » অস্কারের পুরস্কার মঞ্চে ক্রিস রককে চড় দিলেন উইল স্মিথ
৬০৭ বার পঠিত
সোমবার, ২৮ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অস্কারের পুরস্কার মঞ্চে ক্রিস রককে চড় দিলেন উইল স্মিথ

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৪ তম আসরে বিজয়ীদের নাম ঘোষণা চলছে। পুরস্কারের এ মঞ্চে উঠে হঠাৎ ক্রিস রকের গালে চড় মারলেন উইল স্মিথ।

ঘটনার এ আকস্মিকতায় হতবাক সবাই।
বাংলাদেশ সময় রোববার (২৮ মার্চ) সকাল ৬টায় শুরু হয়েছে আসরের কার্যক্রম।

এদিকে চড় মারার একটি ভিডিও বারস্টুল স্পোর্টসসের টুইটারে শেয়ার করা হয়েছে।ভিডিওতে দেখা যায়, উপস্থিত অতিথিদের নিয়ে ঠাট্টা করছিলেন ক্রিস রক।

একে একে সবার কথা বলতে বলতে তিনি চলে যান উইল স্মিথের স্ত্রী জেডা স্মিথ প্রসঙ্গে। ক্রিস রকম বলেন, পরের ‘জি আই জেন’ ছবিতে অভিনয় করবেন জেডা।
‘জি আই জেন’ ছবিতে অভিনয় করেছিলেন ডেমি মুর। সেই ছবিতে তার মাথায় চুল ছিল না। ঘটনাচক্রে ডেজার মাথাতেও চুল নেই। কিন্তু সেটি স্টাইলের কারণে নয়। তিনি অ্যালোপেশিয়ায় আক্রান্ত। সেই কারণেই তার চুল নেই।

এ রসিকতায় তীব্র রেগে যান উইল স্মিথ। মঞ্চে উঠে তিনি চড় মারেন ক্রিস রককে। যদিও অনেকে প্রথমে ভেবেছিলেন, এটি আগে থেকে ঠিক করে রাখা ঘটনা। কিন্তু পরে দেখা যায়, এই ঘটনায় উইল সত্যিই রেগে গিয়েছেন। এবং তিনি গালিগালাজ করে বলেন, তার স্ত্রীকে এসব থেকে দূরে রাখতে।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?