মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হামলার হুমকি- উ. কোরিয়ার
দ. কোরিয়াকে পারমাণবিক অস্ত্র হামলার হুমকি- উ. কোরিয়ার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়া আগাম হামলা চালালে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে আক্রান্ত হলে সেনাবাহিনীকে নিশ্চিহ্ন করতে পিয়ংইয়ং তার পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে।
কিম জং উনের বোন উত্তর কোরিয়ার অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং উপদেষ্টা। নীতি নির্ধারণে তারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে ধারণা করা হয়।
গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষাপ্রধান সুহ উকের করা একটি মন্তব্যের জেরে গত তিন দিনের মধ্যে দুবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন তিনি।
গত শুক্রবার সুহ উক বলেছিলেন, উত্তর কোরিয়ার যেকোনো লক্ষ্যবস্তুতে নির্ভুল ও দ্রুততার সঙ্গে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর হাতে রয়েছে।
সুহ উকের এ মন্তব্যকে গত রোববার বেপরোয়া হিসেবে অভিহিত করেন কিম ইয়ো জং। সেদিন তিনি সতর্ক করে বলেছিলেন, দক্ষিণ কোরিয়া যদি বিপর্যয় এড়াতে চায়, তাহলে দেশটিকে শৃঙ্খলার মধ্যে থাকা উচিত।
সুহ উকের এ মন্তব্যের জবাবে গত দ্বিতীয় দফার প্রতিক্রিয়ায় কিম ইয়ো জং বলেন, পারমাণবিক শক্তিধর একটি দেশের বিরুদ্ধে আগাম হামলা নিয়ে আলোচনা করাটা সুহর জন্য একটি খুব বড় ভুল।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 