শিরোনাম:
●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইমরান খানের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইমরান খানের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র
৭৬৭ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইমরান খানের অভিযোগের জবাব দিল যুক্তরাষ্ট্র

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সরকারকে অনাস্থা ভোটের মাধ্যমে উৎখাতে জড়িত থাকার যে অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা হচ্ছে তার ফের খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

শনিবার যুক্তরাষ্ট্রের সরকার ইমরান খানের অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করে।

এর আগে শুক্রবার ইমরান খান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।

তিনি জোর দিয়ে বলেন, আমি পাকিস্তানে কোনো ‘বিদেশি সরকার’ বসানোকে সহ্য করব না এবং এ ধরনের ঘটনা যদি ঘটে তবে জনগণের কাছে ফিরে যাব সমর্থনের জন্য।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জানানোর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা পাকিস্তানের রাষ্ট্রদূতকে হুমকি দেন। যদি ইমরান খানের গদি রক্ষাও পায় তবে ইসলামাবাদকে গুরুতর পরণতি ভোগ করতে হবে।

মর্কিন কর্মকর্তার ধৃষ্টতার তীব্র সমালোচনা করে ইমরান খান বলেন, ওই কর্মকর্তা রাষ্ট্রদূতকে বলেছেন যদি ইমরান খানের পতন হয় তবে পাকিস্তানকে ক্ষমা করে দেওয়া হবে ক্ষমতায় যেই আসুক না কেন।ইমরান খানের অব্যাহত অভিযোগের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রাণলয় ফের পাকিস্তানে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত থাকার কথা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। খান এ অভিযোগ করা শুরুর পর থেকে চতুর্থবারের মতো ওয়াশিংটন এ ঘটনায় নিজেদের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করল।

এর আগে ২৭ মার্চ এক সমাবেশে যুক্তরাষ্ট্র পাকিস্তানের রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে বলে অভিযোগ করেন ইমরান খান। প্রমাণ হিসেবে তিনি একটি ‘হুমকি বার্তা’ দেখান।

এর পর সর্বশেষ ৮ এপ্রিলে ইমরান খানের ভাষণের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র জেলিনা পোর্টার দেশটির বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করেন।

পোর্টার বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, এ ধরনের অভিযোগের অবশ্যই কোনো সত্যতা নেই। পাকিস্তানে সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনের প্রতি সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারের।

‘অবশ্যই, আমরা দেশটির ঘটনার প্রতি নজর রাখছি। পাকিস্তানে সাংবিধানিক প্রক্রিয়া ও আইনের শাসনের প্রতি আমাদের সম্মান ও সমর্থন রয়েছে। আবার বলছি, আমাদের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সত্য নয়’, যোগ করেন পোর্টার।



আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী