রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | সাবলিড » নিউইয়র্ক আদালতে দেড়শ কর্মচারী ছাঁটাই হচ্ছে
নিউইয়র্ক আদালতে দেড়শ কর্মচারী ছাঁটাই হচ্ছে
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ করোনা ভ্যাকসিন না নেয়ায় নিউইয়র্ক স্টেট কোর্ট ১৫০ জন কর্মচারিকে ছাঁটাই করছে। এপ্রিল নাগাদ করোনা ভ্যাকসিন নেবার প্রমানাদি দেখাতে না পারলে তারা চাকুরী হারাবেন। নিউইয়র্ক স্টেট কোর্ট এডমিনিস্ট্রেশন গত সোমবার এ সংক্রান্ত চিঠি দিয়েছে সংশ্লিষ্টদের। এপ্রিলের পর তারা ‘আনফিট ফর সার্ভিস’ বলে গন্য হবে। মেডিক্যাল ও ধর্মীয় কারণ হিসেবে কোন ব্যাখ্যা নিয়ে এলে তা গৃহীত হবে না, কারণ এরও সময়সীমা পার হয়ে গেছে। নিউইয়র্ক কোর্ট সিস্টেমের মুখপাত্র লুসিয়ান চালফেন বলেছেন, ১৫৬ জন কর্মচারিকে নোটিশ পাঠানো হয়েছে।এর মধ্যে ৪ জন বিচারকও রয়েছেন।এদিকে গত ফেব্রয়ারিতে নিউইয়র্ক সিটি ১৪০০ কর্মচারিকে বরখাস্ত করেছে ভ্যাকসিন ম্যান্ডেটরি নির্দেশনা না মানার জন্য।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 