শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায়-বিসিবি
প্রথম পাতা » খেলাধুলা » সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায়-বিসিবি
৬২৩ বার পঠিত
রবিবার, ১৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাকিবের সিদ্ধান্তের অপেক্ষায়-বিসিবি

---বিবিসি২৪নিউজ,ক্রীড়া প্রতিবেদক ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সাকিব আল হাসানকে দুই ম্যাচের সিরিজে পাওয়া যাবে কি না তা নিয়ে অনিশ্চয়তায় আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারিবারিক সমস্যার জন্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে দেশে চলে আসেন সাকিব। দেশে ফেরার পর বেশিদিন থাকেননি। মেয়ে আলাইনা হাসান অব্রির স্কুল খুলে যাওয়ায় আমেরিকা চলে যেতে হয় তাকে। কয়েকদিন আগে ক্যানসার আক্রান্ত হয়ে মারা গেছেন সাকিবের শ্বাশুড়ি। তবে অসুস্থ থাকা পরিবারের বাকিরা সেরে উঠেছেন।
৮ মে থেকে শুরু হবে শ্রীলঙ্কা সিরিজের ক্যাম্প। চট্টগ্রামে দুই দলের প্রথম টেস্ট শুরু হবে ১৫ মে। সিরিজ শুরু হতে মাসখানেক বাকি থাকলেও সাকিব খেলবেন কি খেলবেন না তা এখনও নিশ্চিত নয় বিসিবি। ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, দু’একদিনের মধ্যে সাকিবের কাছ থেকেই সিদ্ধান্ত জানতে পারবেন তারা।

রোববার মিরপুরে নির্বাচক, টিম ডিরেক্টর ও প্রধান নির্বাহীকে নিয়ে আলোচনায় বসেছিলেন জালাল ইউনুস। বৈঠক শেষে বেরিয়ে তিনি বলেছেন, ‘আমি দু’একদিনের মধ্যে সাকিব থেকেই জানতে পারব। তারসঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু কিছুদিন আগে তার শ্বাশুড়ি মারা গেছেন, সে অনেক ব্যক্তিগত সমস্যায় ছিল। সেজন্য তাকে আমরা কিছু বলিনি। তার পারিবারিক সমস্যা সমাধান হলে তাকে আমরা পেতে পারি।’

শারীরিক ও মানসিকভাবে ফিট না থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাননি সাকিব। বিসিবি তাকে ৩০ এপ্রিল পর্যন্ত সবধরনের ক্রিকেট থেকে বিরতি দিয়েছিল। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে নিজের সিদ্ধান্ত পাল্টে সাকিব দক্ষিণ আফ্রিকায় যান এবং প্রথম ওয়ানডেতে ছিলেন দলের জয়ের নায়ক। ঐতিহাসিক সিরিজ জয়ে সাকিব বড় ভূমিকা রেখেছিলেন। সিরিজ চলার পথে তার মেজো মেয়ে, ছেলে, মা ও শ্বাশুড়ি হাসপাতালে ভর্তি হন। সাকিব শেষ ম্যাচ খেলে দেশে ফেরত আসেন।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প