শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা » নিউইয়র্ক সিটি মেয়রের সফলতা কতটুকু
প্রথম পাতা » আমেরিকা » নিউইয়র্ক সিটি মেয়রের সফলতা কতটুকু
৬৮০ বার পঠিত
বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিউইয়র্ক সিটি মেয়রের সফলতা কতটুকু

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডাম তার দায়িত্ব গ্রহণের প্রথম ১০০ দিনে কতটুকু সফল হয়েছে এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন সে সম্পর্কে নিউইয়র্ক টাইমস এক দীর্ঘ রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টের শুরুতে তাকে সিটির যত্রতত্র হোমলেসদের অবস্থান, বিশেষ করে সাবওয়ে স্টেশনগুলোতে তাদের দ্বারা অপরাধ কর্মকাণ্ড দমন এবং সার্বিক আইনশংখলা পরিস্থিতির অবনতির বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু হোমলেসদের আবাসন সমস্যাসহ তাদের টিকে থাকার ব্যবস্থান না করে শুধু উচ্ছেদ করার বিরুদ্ধে অধিকার প্রবক্তারা সোচ্চার হয়ে বলেছেন, মেয়রের উদ্যোগ দায়িত্বহীন ও একমুখী।
এরিক অ্যাডামস তার দায়িত্ব গ্রহণের শততম দিনে সিটি হলে সাংবাদিকদের উদ্দেশ্যে হোমলেসদের আবাসন নিশ্চিত করা জন্য ব্যবস্থা গ্রহণ করা এবং সিটির ‘নাইটলাইফ’ স্বাভাবিক করার জন্য আমরা আমাদের সমগ্র মনোযোগ নিবিষ্ট করেছি। সিটিকে নিরাপদ করতে পারলেই নাইটলাইফ আগের মতো জমজমাট হয়ে ওঠবে। কারণ নিউইয়র্ক সিটির নাইটলাইফ বা বিনোদন শিল্প বহু সহস্র ডলারের শিল্প এবং নাইটলাইফ ছিল পর্যটকদের আর্কষণের মূল কেন্দ্র। করোনা মহামারী পূর্ব অবস্থায় ফিরে যেতে হলে আমাদেরকে পর্যটকদের ফিরিয়ে আনতেই হবে বলে মনে করেন মেয়র। তিনি বলেন মেয়র হিসেবে আমার দায়িত্ব বহুমুখী। এর আগে ৮৭তম দিবসে এরিক অ্যাডামস স্বয়ং উপভোগ করেন ব্রডওয়ে শো ‘প্লাজা স্যুইট”। সুচারুভাবে দায়িত্ব পালন করতে অ্যাডামস দীর্ঘ সময় কাজ করেন এবং রাতে মাত্র চার ঘন্টা ঘুমান বলে সাংবাদিকদের জানান। তিনি বলেন, আমি সন্ধ্যার পর অনেকসময় সাবওয়ে স্টেশনগুলো পরিদর্শন করে নিশ্চিত হতে চাই যে স্টেশন হোমলেসমুক্ত হয়েছে। আমি যে টার্গেট নির্ধারণ করেছি তা সম্পন্ন করা আমার প্রধান কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। ১০০তম দিনের আগেই তিনি আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষে নতুন ‘অ্যান্টি-গান পুলিশ ইউনিট’ প্রতিষ্ঠা হোমলেস সেন্টারগুলোতে আরও শয্যার ব্যবস্থা করা এবং সামার স্কুল প্রোগ্রামে ১১০,০০০ ছাত্র অন্তর্ভূক্ত করা এবং তরুণদের কর্মসংস্থান কর্মসূচিতে ১০০,০০০ জনের কর্মসংস্থান অন্তর্ভূক্ত করেছেন।
মেয়রের সামনে বড় চ্যালেঞ্জগুলোর অন্যতম সিটিকে করোনা ভাইরাস মুক্ত করে অর্থনৈতিক বিকাশ অব্যাহত রাখা। কিন্তু তা হয়নি। মেয়রের শততম দিবসে করোনা টেস্টে স্বয়ং তাকে পজেটিভ পাওয়া গেছে। ফলে বাতিল করতে হয়ে তাঁর প্রকাশ্য সব কর্মসূচি। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয়েছে যে চলতি বছরের গত তিন মাসে অপরাধ বৃদ্ধির সূচক পূর্ববর্তী বছরগুলোর তুলনায় অনেক বেশি ছিল। গত বছরের চেয়ে বড় বড় অপরাধ বেড়েছে ৩৬ শতাংশ বেশি এবং গুলি কার মতো ঘটনা বেড়েছে ১৬ শতাংশ। অপরাধ বেড়ে চলায় মেয়র কঠোরভাবে সমালোচিত হয়েছেন যে অপরাধ দমনে তার গৃহীত নীতি ও সিদ্ধান্ত ভ্রান্ত। এছাড়া তিনি অ্যাফোর্ডেবল হাউজিং এবং সিটির স্কুলগুলোতে ভবিষ্যতে ‘গিফটেড এন্ড ট্যালেন্টেড প্রোগ্রাম’ বিস্তারিত বা বাস্তব কোন কর্মসূচি ঘোষণা করেননি বলে সিটির সংশ্লিষ্টরা হতাশা ব্যক্ত করেছেন। সিটি কাউন্সিলের সঙ্গে তার সম্পর্কও মনে হয় প্রশ্নের মুখোমুখি হয়েছে। কাউন্সিল স্পিকার অ্যাড্রিয়েনি অ্যাডামস মেয়রের কঠোর সমালোচনা করেছেন ব্রঙ্কসে সংঘটিত অগ্নিকাণ্ডে ১৭ ব্যক্তির মৃত্যুর ঘটনায় সিটির তিনটি এজেন্সিকে কাউন্সিলের শুনানি থেকে অব্যাহতি দেওয়ার জন্য। তিনি এই মর্মে মেয়রকে উল্লেখ করেছেন, “এর ফলে আমি ধারণা করতে বাধ্য হচ্ছি যে, আপনার প্রশাসন এত গুরুত্বপূর্ণ একটি বিষয়কে পূর্ণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।”এরিক অ্যাডামস তার ১০০ দিনকে নিজেও সফল বলে দাবী করেননি, বরং বলেছেন, “এই দিনগুলোতে অনেক বেদনাময় মুহূর্ত গেছে। কিন্তু আমার জন্য এটা নতুন কিছু নয়। তবে আমি যে দায়িত্ব গ্রহণ করেছি তা আমার পক্ষে পালন করা আদৌ কঠিন কিছু নয়।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প