বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া
তিন দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়া ও রাশিয়ান দূতকে বহিস্কার করার পাল্টা জবাব হিসেবে বাল্টিক অঞ্চলের তিন দেশ লাটভিয়া, লিথুনিয়া এবং এস্তোনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়া।
এই তিন দেশের দূতাবাস বন্ধ করার পর সেখানে থাকা সকল কর্মকর্তা ও কর্মচারীদের রাশিয়ার ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে অবস্থিত লাটভিয়ার দূতাবাস। সেন্ট পিটার্সবার্গ ও পেসকোভে থাকা এস্তোনিয়ার দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গে থাকা লিথুনিয়ার দূতাবাস বন্ধ করে দিয়েছে রাশিয়ার সরকার।
এপ্রিলের শুরুতে লাটভিয়া এবং এস্তোনিয়া তাদের দেশে থাকা রাশিয়ার দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়। অন্যদিকে লিথুনিয়া তাদের দেশে থাকা রুশ দূতাবাসকে অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ দেয়।
আর এ তিনটি দেশের এমন উদ্যোগের কারণে পাল্টা জবাব হিসেবে একসঙ্গে বাল্টিক অঞ্চলের এ তিনটি দেশের দূতাবাস বন্ধ করে দিল রাশিয়া।এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর ইউরোপের বিভিন্ন দেশ রুশ কূটনৈতিকদের বহিস্কার করতে থাকে। এর জবাবে রাশিয়াও কূটনৈতিকদের বহিস্কার করার মতো কঠোর পদক্ষেপ নেয়।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 