শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর » সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর » সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মৃত্যু
৮৯০ বার পঠিত
শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরাইলে পুলিশ হেফাজতে ব্যবসায়ী মৃত্যু

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের হেফাজতে নাজির আহমেদ সাফু (৪০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, নাজির আহমেদ সাফুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। অন্যদিকে পুলিশ বলছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার।বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ ঘটনা ঘটে।

নাজির আহমেদ সাফু সদর ইউনিয়নের নিজ সরাইল গ্রামের হাফেজ ওবায়দুল্লাহর ছেলে ও জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফসিরের ছোটভাই।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নজির আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ সময় এক চোরকে আটক করে বাড়ির সদস্যরা। এ সময় গণপিটুনিতে চোর আহত হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে নজির আহমেদসহ চোরকে আটক করে থানায় নিয়ে আসে। থানার মধ্যে পুলিশ হেফাজতে থাকা অবস্থায় ব্যবসায়ী নজির আহমেদ মারা যান।

সরাইল থানার ওসি আসলাম হোসেন বলেন, নজির আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থতাবোধ করলে আমরা তাকে সঙ্গে সঙ্গে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই জাফর আহম্মেদ আফসীর বাদী হয়ে ১৩ জনকে আসামি করে একটি মামলা করেছেন।



আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?