শিরোনাম:
●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি ●   সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী ●   আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা ●   ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ ●   স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব ●   মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ ●   আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার ●   ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | সাবলিড » টুইটারের নতুন মালিক‘ এলন মাস্ক
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | সাবলিড » টুইটারের নতুন মালিক‘ এলন মাস্ক
৯৩৮ বার পঠিত
মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টুইটারের নতুন মালিক‘ এলন মাস্ক

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ অনেক জল্পনা কল্পনার পর শেষ পর্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির মালিকানায় থাকা পরিচালনা পর্ষদ। বিড করার ঠিক দুই সপ্তাহ পর ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে এলন মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রির সিদ্ধান্ত নেয় তারা।   সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার জন্য টেক বিলিয়নেয়ার এলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলারের যে প্রস্তাব দিয়েছেন, তাতে রাজি হয়েছে টুইটার বোর্ড।

দুই সপ্তাহ আগে মি. মাস্ক টুইটার কেনার জন্য প্রস্তাব দিয়ে বলেছিলেন, টুইটারের ‘অনেক সম্ভাবনা’ আছে এবং তিনি সেটি কাজে লাগাবেন।

টুইটারে ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করা এবং কনটেন্ট-এর উপর বিধিনিষেধ শিথিল করাসহ বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব করেছেন তিনি।

প্রথমদিকে মি. মাস্কের প্রস্তাব নাকচ করে দিয়েছিল টুইটার বোর্ড। কিন্তু এখন তারা বলছে, বিক্রির পক্ষে ভোট দেবার জন্য শেয়ারহোল্ডারদের আহবান জানাবে।

ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, এলন মাস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি, যার সম্পদ প্রায় ২৭৪ বিলিয়ন ডলার।

বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠা স্পেস-এক্স -এর মালিক এলন মাস্ক।টুইটার কেনার প্রস্তাব দেবার সময় মি. মাস্ক বলেছিলেন, তিনি আরো বেশি মতপ্রকাশের স্বাধীনতা দেখতে চান।

টুইটার কেনার জন্য মি. মাস্ক এমন এক সময়ে প্রস্তাব দিয়েছিলেন, যখন সামাজিক যোগাযোগের এই মাধ্যমটির সমালোচনায় মুখর হন মার্কিন রাজনীতিবিদ এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো।

টুইটারে ভুয়া খবর এবং ভুল তথ্যের বিষয়গুলোকে যেভাবে মোকাবেলা করা হচ্ছিল, সেগুলো নিয়ে সমালোচনা উঠেছে।

গত বছর আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইটারে নিষিদ্ধ করা হয়। ‘সহিংসতা উস্কে দিতে পারে’ এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নিয়েছিলে টুইটার।

এলন মাস্কের টুইটার কেনার প্রস্তাবে আমেরিকার ডানপন্থী রাজনীতিবিদরা বেশ খুশি। যদিও ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে বলেন, টুইটারে আবার ফিরে যাবার তার কোন পরিকল্পনা নেই।

টুইটারে মি. মাস্কের আট কোটির বেশি ফলোয়ার আছে। এই প্লাটফর্মে তার বিতর্কিত ইতিহাসও রয়েছে।

সাংবাদিকদের সাথে মি. মাস্কের যেমন বিরোধ আছে, তেমনি সমালোচনা করার কারণে তিনি টুইটারে অনেক ব্যক্তিকে ব্লকও করেছেন।

এখন তিনি বলছেন, টুইটার হচ্ছে একটি বিতর্কের ফোরাম।

“আমি আশা করি, আমার সবচেয়ে কড়া সমালোচকও টুইটারে থাকবে। কারণ এটাই হচ্ছে বাক স্বাধীনতা,” বলেন মি. মাস্ক।



এ পাতার আরও খবর

আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন: ট্রাম্প
কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন কেন-স্মার্টফোন-ইন্টারনেট ব্যবহার করেন না পুতিন
পৃথিবীকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের পৃথিবীকে রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান ড. ইউনূসের
জলবায়ু সংকট মোকাবিলায় ‘উনা’কে কাজে লাগাতে চায় জাতিসংঘ? জলবায়ু সংকট মোকাবিলায় ‘উনা’কে কাজে লাগাতে চায় জাতিসংঘ?
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন-কম্পিউটার ট্রাম্পের শুল্ক থেকে অব্যাহতি পেল স্মার্টফোন-কম্পিউটার
বিশ্ব গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি বিশ্ব গণমাধ্যমে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি
নাসায় ৫৪তম দেশ বাংলাদেশ, নভোচারী হতে পারবে বাংলাদেশিরাও নাসায় ৫৪তম দেশ বাংলাদেশ, নভোচারী হতে পারবে বাংলাদেশিরাও

আর্কাইভ

সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
এল নিনিওর প্রভাবে জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে কী হতে পারে, কী প্রস্তুতি দরকার