বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | স্বাস্থ্যকথা » বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
বুস্টার ডোজ নিয়েও করোনায় আক্রান্ত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। টুইটে কমলা হ্যারিস নিজেই এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়।টুইটে তিনি বলেন, আজ (মঙ্গলবার) আমার করোনা পজিটিভ এসেছে। আমার কোনো উপসর্গ নেই।
আমি বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব।
আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।
কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তার কোনো উপসর্গ নেই। তিনি স্বাস্থ্যবিধি মেনে সবার থেকে আলাদা হয়ে আইসোলেশনে থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 