শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৬ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৪০ লাখের বেশি মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ৪০ লাখের বেশি মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন
৬৭২ বার পঠিত
শুক্রবার, ৬ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে ৪০ লাখের বেশি মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ আমেরিকানদের মাঝে চাকরি ছাড়ার প্রবণতা বেড়ে গেছে। মার্চ মাসে ৪ দশমিক ৫ মিলিয়নেরও বেশি মানুষ স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। এতে অনেক প্রতিষ্ঠানেই ব্যাপক সংখ্যক পদ খালি পড়ে আছে। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন শ্রম বিভাগের একটি প্রতিবেদনে।করোনাকালীন আমেরিকার অনেক প্রতিষ্ঠানই রিমোট ওয়ার্ক পলিসি বা অফিসে না এসেও কাজ করার নীতি চালু করেছিল। তবে কোভিড-১৯ মহামারির লাগাম অনেকটাই নিয়ন্ত্রণে আসায় প্রতিষ্ঠানগুলো এ নীতি পরিবর্তন করে তাদের কর্মীদের কর্মক্ষেত্রে ফিরে আসতে বলছে। এতে অনেক আমেরিকান কর্মক্ষেত্রে ফেরত আসার পরিবর্তে চাকরিই ছেড়ে দিচ্ছেন।মঙ্গলবার (০৩ মে) প্রকাশিত মার্কিন শ্রম বিভাগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ মাসে ৪ দশমিক ৫৪ মিলিয়ন মানুষ তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। যা সর্বকালের সর্বোচ্চ। এটি এক বছর আগের তুলনায় ২৩ শতাংশ বেশি। এছাড়া চাকরিতে নিয়োগের পদ সংখ্যাও ব্যাপক আকারে বেড়েছে। যার পরিমাণ ১১ দশমিক ৫ মিলিয়ন। কারণ নিয়োগকর্তারা ক্রমবর্ধমান শ্রম ব্যয়ের মুখে খালি হয়ে যাওয়া পদগুলো পূরণের জন্য লড়াই করছেন।করোনা অতিমারির ধাক্কায় বিপর্যস্ত শ্রমখাত নিয়ে মার্চের এ প্রতিবেদনটি ‘গ্রেট রেজিগনেশন বা মহাপদত্যাগ’ নামে পরিচিত। এ পরিসংখ্যানের আলোকে, ২০২১ সালের এপ্রিলের আগে এমন কোনো মাস ছিল না যে মাসে ৪ মিলিয়ন আমেরিকান তাদের চাকরি ছেড়ে দিয়েছেন। তবে গেল ১০ মাসে চাকরি ছাড়ার প্রবণতা ক্রমাগত বাড়ছে এবং মার্চে যে সংখ্যক কর্মী চাকরি ছেড়েছে, তা মোট মার্কিন কর্মশক্তির প্রায় ৩ শতাংশের সমতুল্য।এদিকে খালি হয়ে যাওয়া এ পদগুলো পূরণ করতে মার্কিন নিয়োগকর্তারা মরিয়া হয়ে উঠেছেন। কর্মীদের আকৃষ্ট করতে তারা উচ্চ মজুরি, বোনাস এবং সুযোগ-সুবিধা প্যাকেজের নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছেন।আমেরিকানরা কাজ থেকে দূরে থাকার সময়কে বেশি অগ্রাধিকার দিচ্ছেন। তাই কিছু কোম্পানি কর্মীদের আকৃষ্ট করতে ছুটি বাড়িয়ে দিয়েছে। কর্মী নিয়োগে মরিয়া নিউইয়র্কের একটি প্রযুক্তি কোম্পানি নতুন নিয়োগ পাওয়া কর্মীদের কাজ শুরু করার আগে দুই সপ্তাহের বেতনসহ ছুটি দেয়ার কথা জানিয়েছে।অনলাইন কর্মসংস্থান মার্কেটপ্লেস জিপরিক্রুটারের প্রধান অর্থনীতিবিদ জুলিয়া পোলাক বলেন, মহামারি করোনার সময়ে নিয়োগকর্তারা রিমোট ওয়ার্কের সুবিধা দিয়েছেন। কিন্তু এখন কর্মীদের অফিসে ফিরে যেতে বাধ্য করায় সাম্প্রতিক এ পরিস্থিতি দেখা দিয়েছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না