শিরোনাম:
●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ●   রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান ●   রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ ●   ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ●   দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ●   মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ ●   ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ●   আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৮ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের প্রথম ৫ হাজার
প্রথম পাতা » খেলাধুলা | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের প্রথম ৫ হাজার
৬৭৫ বার পঠিত
বুধবার, ১৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের প্রথম ৫ হাজার

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদকঃ প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে পাঁচ হাজার রান করার কীর্তি গড়লেন মুশফিকুর রহিম।সাম্প্রতিক সময় বাংলাদেশের কোনো টেস্ট সিরিজ শুরুর আগে সাকিব আল হাসান ও তামিম ইকবালের খেলা নিয়ে ফিসফাস হয়। চট্টগ্রাম টেস্টের আগেও গুঞ্জন ছিল ইনজুরি দেখিয়ে শেষ পর্যন্ত তামিম হয়তো খেলবেন না। জল্পনা-কল্পনা উড়িয়ে দিয়ে বাঁহাতি এ ওপেনার তো খেলছেনই, রানও করছেন দুই হাতে। সাড়ে পাঁচ ঘণ্টা ব্যাট করে ১৩৩ রান নিয়ে অপরাজিত তিনি। হাতের মাসলে ক্র্যাম্প হওয়ায় ব্যাটিংয়ে সাময়িক বিরতি নেন। গতকাল ব্যাটিং কোচ জেমি সিডন্স জানান, তামিম আজ ব্যাটিং করবেন।’ জাতীয় দলের এ সিনিয়র ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করে টেস্টে পাঁচ হাজারি রানের ক্লাব থেকে ১৯ রান দূরে। এই মাইলফলকে যেতে মিডল অর্ডার ব্যাটার মুশফিকুর রহিমের সঙ্গে লড়াই হচ্ছে তার। আজ আর ১৫ রান করলেই দেশের প্রথম ব্যাটার হিসেবে মুশফিকের পাঁচ হাজার রান হবে।

একটা লম্বা সময় টেস্ট খেলেননি তামিম। যে কারণে নবম থেকে দশম সেঞ্চুরিতে যেতে ৩৯ মাস লাগে। হাঁটুর লিগামেন্টে সমস্যা ধরা পড়ায় গত বছর জিম্বাবুয়েতে টেস্ট না খেলেই দেশে ফেরেন বাঁহাতি এ ওপেনার। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তার। এ বছর দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টের একটিতে খেলেন তিনি। সে ম্যাচে রান না পেলেও ঘরের মাঠে ঠিকই জ্বলে ওঠেন ৩৪ বছর বয়সী এ ব্যাটার। নিজের মাঠে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন বেসিক ক্রিকেট খেলে। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সেঞ্চুরি ছিল তার। শুধু শতকই না, মাহমুদুল হাসান জয়কে নিয়ে ১৬২ রানের জুটি গড়ে করে দলের শক্ত ভিত গড়েন। তাই গতকাল দিনের খেলা শেষে বাঁহাতি এ ওপেনারের উচ্ছ্বসিত প্রশংসা করেন ব্যাটিং কোচ জেমি সিডন্স, ‘আমার মতে তামিম ও জয় দারুণ খেলেছে। জয় সুন্দর ব্যাটিং করেছে। ব্যাটিং ওপেন করা সহজ কাজ না। তারা গতকাল (সোমবার) যেটা করেছে, সেটাকে আজ এগিয়ে নিয়ে গেছে। প্রায় দুই দিন ফিল্ডিং করার পর ব্যাটিং করা কঠিন ছিল গরমের ভেতরে। ১৯ ওভারে ৭৬ রানে অপরাজিত ছিল। আজ সেটাকে টেনে নিয়ে গেছে। তামিমের পারফরম্যান্স তো অসাধারণ। ২০ রান (পাঁচ হাজার রান থেকে ১৯ রান দূরে) থেকে দূরে আছে। ফিট হলেই সে ফিরবে।’
তামিমের দিনে ছন্দ দেখান আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। হাফ সেঞ্চুরি হয়ে গেছে দু’জনেরই। ৯৮ রানে অপরাজিত জুটি আর এক সেশন টিকে গেলে সেঞ্চুরিও পেয়ে যেতে পারেন দু’জন। বাংলাদেশকে প্রথম ইনিংসে পাঁচশ রানে নিয়ে যেতে হলে এই দু’জনের কাছ থেকে বড় ইনিংস লাগবে। জেমি সিডন্সের প্রত্যাশা বড় লিড নিয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলতে পারবেন তাঁরা। কারণ চতুর্থ ইনিংসে ব্যাট করা কঠিন হতে পারে বলে মনে করেন তিনি।



এ পাতার আরও খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

আর্কাইভ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
বাংলাদেশে বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন
কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে কি ঘটেছিল?