শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি » যে শর্ত না মানলে টুইটার কিনবেন না ইলন মাস্ক
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি » যে শর্ত না মানলে টুইটার কিনবেন না ইলন মাস্ক
৯০২ বার পঠিত
বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে শর্ত না মানলে টুইটার কিনবেন না ইলন মাস্ক

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ. নানা জল্পনার পর জনপ্রিয় খুদে ব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার ঘোষণা দেন টেসলা মালিক ইলন মাস্ক। তবে হঠাৎ করেই গত শুক্রবার টুইটারের সঙ্গে ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে চুক্তি স্থগিতের ঘোষণা দেন তিনি।এবার এ মার্কিন ধনকুবের জানালেন, শর্ত না মিললে টুইটার কিনবেন না তিনি। এছাড়া যে পরিমাণ অর্থের প্রস্তাব দিয়েছিলেন, তা কমানোর ইঙ্গিতও দেন তিনি।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইলন মাস্কের শর্ত হচ্ছে - টুইটারে স্প্যাম বট (ভুয়া রোবোটিক অ্যাকাউন্ট) মোট ব্যবহারকারীর ৫ শতাংশের কম থাকার বিষয়টির প্রমাণ দিতে হবে। তবেই টুইটার কিনবেন তিনি।এক টুইটে মাস্ক বলেন, ‘গতকাল (সোমবার) পুঁজিবাজারে টুইটারের শেয়ারের দামের ওপর ভিত্তি করে এটি কেনার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে টুইটারের প্রধান নির্বাহী জনসমক্ষে এ প্ল্যাটফর্মে থাকা ভুয়া অ্যাকাউন্টের বিষয়ে তথ্য জানাতে অসম্মতি জানিয়েছেন। প্রতিষ্ঠানটি ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্ট থাকার দাবি করেছে। তবে তারা এর প্রমাণ যতক্ষণ না হাজির করবে, ততক্ষণ চুক্তি সামনে এগোবে না।’গত সপ্তাহে টুইটারের ভুয়া অ্যাকাউন্ট–সম্পর্কিত তথ্য হাতে না পাওয়ায় এটি কেনার বিষয়টি স্থগিত করেন মাস্ক।
সে সময় এক টুইট বার্তায় তিনি লিখেছিলেন, স্প্যাম/জাল অ্যাকাউন্ট প্রকৃতপক্ষে ৫% এরও কম ব্যবহারকারীর প্রতিনিধিত্ব করে এমন হিসাব সমর্থন করে টুইটার চুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।মাস্কের ওই ঘোষণার পর প্রিমার্কেট ট্রেডিংয়ে টুইটারের শেয়ার ২০% কমে যায়।এদিকে মঙ্গলবার ইলন মাস্কের টুইটের মধ্যেই টুইটারের শেয়ারের দাম আরও ৩ শতাংশ পড়ে গেছে।টুইটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৩১ মার্কিন ডলার। এর আগে ইলন মাস্ক টুইটারের প্রতিটি শেয়ারের দাম ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিতে চেয়েছিলেন। কিন্তু শেয়ারের দাম পড়ে যাওয়ায় এখন আর আগের দামে তিনি টুইটার কিনবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?