শিরোনাম:
●   বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ●   রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান ●   রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ●   ২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ ●   ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট ●   দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ ●   মধ্যপ্রাচ্য থেকে বিদায়ের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র: গালিবাফ ●   ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র ●   আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৭ মে ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশকে ‘ছুটি’ দিল শ্রীলঙ্কা
প্রথম পাতা » খেলাধুলা » বাংলাদেশকে ‘ছুটি’ দিল শ্রীলঙ্কা
৭৭৯ বার পঠিত
শুক্রবার, ২৭ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে ‘ছুটি’ দিল শ্রীলঙ্কা

---বিবিসি২৪নিউজ,খেলা ডেস্কঃ মিরপুর টেস্টে দ্বিতীয় সেশনের খেলা শেষ হওয়ার বেশ আগেই জিতেছে শ্রীলঙ্কা। অর্থাৎ, শুধু এক সেশন বললে একটু ভুল হয়। ‘ছুটি’টা এক সেশনেরও বেশি সময় বলা যায়।

কীসের ছুটি তা এতক্ষণে সবার জানা। মিরপুর টেস্টে কাল ৪ উইকেটে ৩৪ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। উইকেটে ছিলেন লিটন দাস ও মুশফিকুর রহিম। কথা ছিল, আজ পঞ্চম এবং শেষ দিনে লড়াই করবে বাংলাদেশ।

সকালের সেশনে মুশফিকুর রহিম আউট হলেও লিটন-সাকিবের ইতিবাচক ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর স্বপ্নটা টিকে ছিল বাংলাদেশের। দুজনে অপরাজিত থেকে শেষ করেন সকালের সেশন।

কিন্তু দ্বিতীয় সেশনেই স্বপ্নভঙ্গ। এই সেশনে ৯.৩ ওভারের মধ্যে বাকি ৫ উইকেট হারিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৬৯ রানে অলআউট হয় বাংলাদেশ। জয়ের জন্য মাত্র ২৯ রানের সহজ লক্ষ্য পায় শ্রীলঙ্কা।

অথচ অন্তত দ্বিতীয় সেশনের পুরোটা সময় ব্যাট করতে পারলেও ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ভালোভাবেই টিকে থাকত মুমিনুল হকের দল। শেষ সেশনে গিয়ে শেরেবাংলা স্টেডিয়ামের ভঙ্গুর উইকেটে শ্রীলঙ্কা হয়তো জয়ের পিছু ছোটার ঝুঁকি নিত না।

কিন্তু বাংলাদেশ তৃতীয় সেশনে খেলা না হওয়ার সুযোগটা করে দেয় দ্বিতীয় সেশনে আগেভাগেই অলআউট হয়ে। এক সেশনের বেশি সময় হাতে রেখেই ১০ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা।ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার দুই ওপেনার সময় নিয়েছেন মাত্র তিন ওভার। ১ ছক্কা ও ৩ চারে ৮ বলে ২১ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ওপেনার ওশাদা ফার্নান্দো। অন্য প্রান্তে ৭ রানে অপরাজিত থাকেন অধিনায়ক দিমুথ করুণারত্নে।

এই জয়ে সিরিজও নিজেদের করে নিল শ্রীলঙ্কা। চট্টগ্রাম টেস্ট ড্র করায় দুই ম্যাচের এই টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতল শ্রীলঙ্কা।



এ পাতার আরও খবর

অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক

আর্কাইভ

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৩তম প্রেসিডেন্ট ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
২০২৫ সালে ত্রাণকর্মীদের ওপর হামলার ঘটনা বেড়েছে: জাতিসংঘ
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
দেশব্যাপী গ্যাসের সংকট বাড়ছে: এক্সিলারেটের টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ
ইরানের হামলা মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি কমাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিলো ট্রাম্প
কলকাতায় হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু, বলছে পুলিশ
বাংলাদেশে বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন
কাতারে নিখোঁজ ইরানের তিন পাইলটের ভাগ্যে কি ঘটেছিল?