শনিবার, ২৮ মে ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক পিছিয়ে গেলো
বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক পিছিয়ে গেলো
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রীদের আনুষ্ঠানিক বৈঠক পিছিয়ে গেছে। আগামী ৩০ মে জয়েন্ট কসনালটেটিভ কমিশনের বৈঠক দিল্লিতে হওয়ার কথা ছিল। এখন সেটি জুনের মাঝামাঝি করা নিয়ে আলোচনা চলছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, আসামের গৌহাটিতে নদী কনফারেন্সে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের মধ্যে সাইডলাইনে বৈঠক হয়। ওখানে বিষয়টি নিয়ে আলোচনার পরে জেসিসি বৈঠকটি পিছিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, ড. এ কে আব্দুল মোমেন নদী কনফারেন্সে যোগ দেওয়ার জন্য গতকাল শুক্রবার (২৭ মে) আসামে পৌঁছান। সেখান থেকে রবিবার তার দিল্লি যাওয়ার কথা ছিল।
বাংলাদেশ ও ভারতের মধ্যে এটি হবে সপ্তম জেসিসি বৈঠক। জুনের কবে নাগাদ বৈঠক হতে পারে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, ‘আশা করছি ১৮ জুন ওই বৈঠকটি হবে।’




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 