বৃহস্পতিবার, ২ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের ডিজি হলেন-বার্নিকাট
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এবার মার্কিন ফরেন সার্ভিসের ডিরেক্টর জেনারেল ও গ্লোবাল ট্যালেন্টের ডিরেক্টর হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১ জুন) দেশটির গুরুত্বপূর্ণ পদে এ নিয়োগ পান সাবেক এই কূটনীতিক। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বরে পর্যন্ত তিনি ব্যুরো অব ওশেনস অ্যান্ড ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যাফেয়ারর্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব ছিলেন। একই সঙ্গে অর্থাৎ ২০২১ সালের জানুয়ারি-আগস্টে তিনি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশের সিনিয়র কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তাছাড়া ২০১৯-২০২০ সালে তিনি ওইএসের প্রধান উপ-সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বার্নিকাট বাংলাদেশ, সেনেগাল ও গিনি বিসাউতে রাষ্ট্রদূত এবং বার্বাডোস মালাউইতে মিশনের ডেপুটি চিফের পাশাপাশি ব্যুরো অব হিউম্যান রিসোর্সের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিসহ দপ্তরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
জানা গেছে, বার্নিকাট লাফায়েট কলেজ ও জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন।
বার্নিকাট ঢাকায় এসেছিলেন ২০১৫ সালের ২৫ জানুয়ারি। বাংলাদেশে অবস্থানকালে রাষ্ট্রদূতদের মধ্যে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 