শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৩ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » শিকাগোতে বন্দুক হামলায় নিহত-৫, যুক্তরাষ্ট্রে পেট্রলের দামে রেকর্ড, প্রভাব মূল্যস্ফীতিতে
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » শিকাগোতে বন্দুক হামলায় নিহত-৫, যুক্তরাষ্ট্রে পেট্রলের দামে রেকর্ড, প্রভাব মূল্যস্ফীতিতে
৬৯৬ বার পঠিত
সোমবার, ১৩ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিকাগোতে বন্দুক হামলায় নিহত-৫, যুক্তরাষ্ট্রে পেট্রলের দামে রেকর্ড, প্রভাব মূল্যস্ফীতিতে

 

---বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া : যুক্তরাষ্ট্র থেকে: আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোরতর করা নিয়ে এখনও বিবদমান যুক্তরাষ্ট্রের আইনসভা। বিষয়টি নিয়ে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশও করেছে হাজার হাজার মানুষ। এরই মধ্যে শিকাগো শহরে চলল বন্দুক হামলা। যাতে ৫ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

টেক্সাসের পর এবার শিকাগো। সপ্তাহের শেষ দুইটা দিনজুড়ে বিক্ষিপ্ত বন্দুক হামলা চলল যুক্তরাষ্ট্রের এই শহরে। কোথাও পথচলতি সাধারণ মানুষের মাথায় এবং বুকে গুলি করা হয়েছে একেবারে সামনে থেকে। কোথাও আবার গাড়িতে বসা অবস্থাতেই চালকের শরীর লক্ষ্য করে।মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে শিকাগোর বিভিন্ন এলাকায় এই ধরনের বিক্ষিপ্ত ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে শিকাগো পুলিশ। গুরুতর আহত হয়েছেন ১৯ জন। মৃতদের প্রত্যেকেরই বয়স ২৩-৪০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

দিন কয়েক আগে টেক্সাসেই বন্দুকবাজের হামলাায় ২১ জনের মৃত্যু হয়েছে। তারপর থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে নতুন করে নড়েচড়ে বসেছে জো বাইডেন প্রশাসন। আইনসভায় এখনও এ নিয়ে রিপাবলিকান এবং লোবার পার্টির মধ্যে বিবাদ চলছে।

তার মধ্যেই শিকাগোয় পর পর বন্দুক হামলার ঘটনা মার্কিন প্রশাসনকে বুঝিয়ে দিল, আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে যত দেরি হবে, ততই ক্ষতি বাড়তে থাকবে।

শুক্রবার শিকাগোয় প্রথম হামলার ঘটনাটি ঘটে সন্ধ্যা ৫টার দিকে। সাউথ জাস্টিনে ২৫ বছরের এক যুবককের বুকে এবং মাথায় গুলি করা হয় একেবারে সামনে থেকে।

একইদিন পরের ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পরে রাত ১১টার দিকে। ওয়েস্ট এইটটিনথ স্ট্রিটে গাড়িতে বসে থাকা ২৬ বছরের এক পুরুষ যাত্রীর বুকে গুলি করা হয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

শহরের সাউথ অ্যালবানিতে তৃতীয় ঘটনাটি ঘটে দেড় ঘণ্টার মধ্যেই। রাত সাড়ে ১২টার দিকের ওই ঘটনায় ৩৭ বছরের এক নারীর মৃত্যু হয়। ঘটনার সময় গাড়ির ভিতরে বসেছিলেন তিনিও।

এর পর শনিবারও বন্দুক হামলায় আরও দু’টি মৃত্যুর ঘটনা ঘটে শিকাগো শহরে। শনিবার ভোর রাত আনুমানিক আড়াইটায় দক্ষিণ ইন্ডিয়ানার ২৮০০ ব্লকে একটি গাড়ির ভিতরে থাকা ৩৪ বছর বয়সী এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। গুরুতর অবস্থায় তাকে ইউনিভার্সিটি অফ শিকাগো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পরে তার আঘাতের কারণে তাকে মৃত ঘোষণা করা হয়।

এরপর শনিবার ভোর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে দক্ষিণ ডেমেনের ৮৬০০ ব্লকে প্রাণঘাতী গুলিতে ২৩ বছর বয়সী এক যুবক নিহত এবং অপর তিনজন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, একাধিক গুলির আঘাতে মারাত্মক আহত হওয়া ২৩ বছর বয়সী যুবকটি অ্যাডভোকেট ক্রিস্ট মেডিকেল সেন্টারে মারা যান।

তবে আহতদের মধ্যে, ৩৯ বছর বয়সী এক ব্যক্তি বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছেন এবং ভালো অবস্থায় আছেন। ২৪ বছর বয়সী অপর যুবকও বাম পায়ে এবং পায়ের

যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। দেশটিতে এক গ্যালন পেট্রলের দাম শনিবার (১১ জুন) গড়ে পাঁচ ডলার ছাড়ায়। এই প্রথম যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম এতটা বাড়লো। তাছাড়া এরই মধ্যে মূল্যস্ফীতি গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে।

---আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শনিবার এক গ্যালন পেট্রলের মূল্য বেড়ে ৫ দশমিক ০০৪ ডলারে দাঁড়ায়। আগের দিন এই দাম ছিল ৪ দশমিক ৯৮৬ ডলার।

এদিকে জ্বালানির দামের এমন ঊর্ধ্বগতির ফলে চাপে পড়েছেন প্রেসিডেন্ট বাইডেনসহ ডেমোক্রেটিক দলের আইনপ্রণেতারা। কারণ চলতি বছরের নভেম্বরে দেশটিতে মধ্যবর্তী নির্বাচন।

যদিও বাইডেন প্রশাসন মূল্য নিয়ন্ত্রণে নানা ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। যার মধ্যে অন্যতম হলো কৌশলগত রিজার্ভ থেকে রেকর্ড সংখ্যক ব্যারেল ছাড় ও তেলের উৎপাদন বাড়ানোর জন্য ওপেককে চাপ। তারপরও দেশটিতে জ্বালানি তেলের দাম নাগালের বাইরে চলে গেছে।

তেলের দাম বেড়ে যাওয়ার পেছনে এক নয় বরং একাধিক কারণ কাজ করছে। রাশিয়ার ইউক্রেইনে আগ্রাসনের জেরে পশ্চিমাবিশ্ব রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ, রাশিয়া বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশের মধ্যে অন্যতম। বিশ্ব বাজারে রাশিয়ার তেলের যোগান বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হয়েছে, ফলে তেলের চাহিদা বেড়ে গেছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প