শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২৭ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে নারীদের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে- প্রেসিডেন্ট জো বাইডেন
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে নারীদের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে- প্রেসিডেন্ট জো বাইডেন
৭৩৭ বার পঠিত
সোমবার, ২৭ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে নারীদের স্বাস্থ্য ও জীবন হুমকির মুখে- প্রেসিডেন্ট জো বাইডেন

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ

যুক্তরাষ্ট্রে গর্ভপাতে  নারীদের সাংবিধানিক অধিকার সুপ্রিম কোর্ট কেড়ে নেওয়ার পর এ সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ২৫ জুন (শুক্রবার) তিনি বলেন, নিজেদের ভাগ্য নির্ধারণের শক্তি নারীদের রয়েছে। রো আইন চলে গেছে, এটি অত্যন্ত পরিষ্কার। এ দেশের নারীদের স্বাস্থ্য ও জীবন এখন হুমকির মুখে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এ সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকে ১৫০ বছর পিছিয়ে নিয়ে গেছে। এটি আমাদের দেশের জন্য দুঃখজনক দিন। কিন্তু এর অর্থ এই নয় যে, লড়াই শেষ হয়ে গেছে। ৫০ বছরের পুরনো ‘রো বনাম ওয়েড’ আইন উল্টে দিয়ে গর্ভপাতে নারীদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন সুপ্রিম কোর্ট। ইতোমধ্যে সুপ্রিম কোর্টের এ সিদ্ধান্তের নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বেসরকারি সংস্থা এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। আর প্রতিবাদে সুপ্রিম কোর্টের সামনে অবস্থান নিয়েছেন বহু মানুষ।
এদিকে এ বিক্ষোভ যেন শান্তিপূর্ণ হয় সে অনুরোধ জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। হুমকি এবং ভয় দেখানো কখনও ভাষা হতে পারে না। আমাদের যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে দাঁড়াতে হবে। ফেডারেল আইন হিসেবে নারীদের গর্ভপাতের অধিকার ফেরাতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। শুক্রবার সুপ্রিম কোর্টের রায়ের পর যুক্তরাষ্ট্রের অর্ধেক রাজ্যেই গর্ভপাত নিষিদ্ধ হওয়ার পট প্রস্তুত হলো। প্রতিটি রাজ্যই এখন নিজস্বভাবে গর্ভপাত নিষিদ্ধের পদক্ষেপ নিতে পারবে।



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ