মঙ্গলবার, ২৮ জুন ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার, ১৬ জন হাসপাতালে
যুক্তরাষ্ট্রে লরি থেকে ৪৬ মরদেহ উদ্ধার, ১৬ জন হাসপাতালে
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে একটি লরি থেকে ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিবিসি জানিয়েছে, লরি থেকে উদ্ধার করা আরও ১৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
টেক্সাস অঙ্গরাজ্যের সান আন্তোনিও শহরে একটি লরি থেকে ৪৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা- তারা সবাই অভিবাসী।
ঘটনাস্থল থেকে নিখোঁজ গাড়ির চালককে খুঁজছেন সান আন্তোনিও শহরের পুলিশ বিভাগের কর্মকর্তারা।
যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে টেক্সাসের সান আন্তোনিও শহরটি। মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
টেক্সাসের গভর্নর এসব মানুষের মৃত্যুর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন। তিনি বলেছেন, বাইডেনের ‘উন্মুক্ত সীমান্ত নীতির ফল’ এটি।
বিবিসি জানিয়েছে, কীভাবে এতো মানুষ মারা গেল তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় এবং স্থানীয় পুলিশ এখনও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 