রবিবার, ৩ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্র বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্র বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের কেনাটাকি অঙ্গরাজ্যে এক অস্ত্রধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির বাড়িতে ওয়ারেন্ট নিয়ে যায় পুলিশ সদস্যরা। এসময় তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে সে। তার বাড়িটি ছিল নির্জন জায়গায়।
ফ্লয়েডের কাউন্টি শেরিফের কার্যালয় গত শুক্রবার নিহত দুই পুলিশের পরিচয় শনাক্ত করেছে। উইলিয়াম পেট্রি এবং ক্যাপ্টেন রালপাহ ফ্রেসার। আহত তৃতীয় পুলিশ কর্মকর্তা শুক্রবার মারা যান।
আহত তিন কর্মকর্তাকে আহত হাসপাতালে নেওয়া হয়েছে, তাদের অবস্থা স্থিতিশীল। একজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের এক কর্মকর্তাও আহত হন, হামলার সময় পুলিশের এক কুকুর মারা গেছে। ৪৯ বছর বয়সী হামলাকারী ল্যান্স স্টর্জকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগারে নেওয়া হয়েছে।
ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট শুক্রবার বিকেলে সাংবাদিকদের বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় নিরাপত্তা বাহিনী। রেসপন্ডিং কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান তখন ‘পুরোপুরি নরকের’ মুখোমুখি হন তারা। কোনও সুযোগই ছিল না।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 