শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ১১ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন
প্রথম পাতা » আমেরিকা » যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন
৫৫৩ বার পঠিত
সোমবার, ১১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে বিভিন্ন রাজ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপন

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে স্থানীয় সময় শনিবার (৯ জুলাই) উদযাপিত হলো মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। বিরুপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় এবার নিউইয়র্কের বেশিরভাগ মসজিদ ও কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদের জামাত শেষে সকলকে ঈদের শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করতে দেখা যায়।
সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদের নামাজ আদায়ের জন্য বিভিন্ন মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সর্বত্রই নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে নিউইয়র্ক সিটি প্রশাসনেরও বিশেষ নিরাপত্তা লক্ষ্যণীয় ছিল। ঈদের নামাজ আদায়ের স্থানগুলোর আশপাশের রাস্তায় ফ্রি গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকায় দূর-দূরান্ত থেকে এসে শত শত ধর্মপ্রাণ মুসল্লি পরিবারের সদস্যদের নিয়ে ঈদের নামাজ আদায় করেন।
নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত নিউইয়র্কের অন্যতম বড় মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান জ্যামাইকা মুসলিম সেন্টারের (জেএমসি) উদ্যোগে আল-মামুর মসজিদে ঈদুল আজহার চারটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত শেষে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহসহ দেশ জাতির মঙ্গল ও সমৃদ্ধি কামনা করা হয় জ্যামাইকার থমাস এডিসন হাইস্কুল খেলার মাঠে ঈদের জামাত আদায়ের আয়োজন ছিল। কিন্তু আগের রাতে বৃষ্টি হওয়ায় এবং সকালে সম্ভাব্য বৃষ্টির পূর্বাভাস থাকায় তা বাতিল করা হয়।
নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা, জ্যাকসন হাইটস, এলমহার্স্ট, উডসাইড, এস্টোরিয়া ও লং আইল্যান্ড সিটি, ব্রঙ্কস-এর পার্কচেস্টার এবং ব্রুকলিনের ওজোনপার্ক ও চার্চ-ম্যাকডেনাল্ড এবং নিউইয়র্ক সিটির বাইরে লং আইল্যান্ড এলাকায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
নিউইয়র্ক ছাড়াও যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত নিউজার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড, ফ্লোরিডা ও মিশিগানের বিভিন্ন মসজিদ ও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এসব এলাকার বাংলাদেশিরা একে অন্যের ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
যুক্তরাষ্ট্রে উন্মুক্ত স্থানে পশু জবাইয়ের নিয়ম না থাকায় প্রতি বছরের মত বিভিন্ন গ্রোসারির মাধ্যমে পশু কোরবাণি দিয়েছেন বাংলাদেশিরা।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া