শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ১৮ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩
৫৭১ বার পঠিত
সোমবার, ১৮ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩

---বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ আবারও বন্দুক হামলার ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রে। দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানোপোলিস শহরের কাছে এই হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন। পরে এক পথচারীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন বন্দুকধারী নিজেও। এ খবর দিয়েছে এনডিটিভি।
খবরে জানানো হয়, রোববার সন্ধ্যার সময় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। গ্রিনউড পুলিশের প্রধান জিম আইসন এ নিয়ে বলেন, আমরা গ্রিনউড পার্ক মলে একটি ভয়াবহ বন্দুক হামলার শিকার হয়েছি। এখন পর্যন্ত তিন জন নিহত এবং তিন জন আহত হয়েছেন। একজন সশস্ত্র ব্যক্তি ওই বন্দুক হামলাকারীকে গুলি করে থামিয়েছে। গ্রিনউড পুলিশ তাদের ফেসবুক একাউন্টে একটি পোস্টে ওই বন্দুক হামলা সরাসরি প্রত্যক্ষ করাদের পুলিশের সঙ্গে যোগাযোগের আবেদন জানিয়েছে। জানা গেছে, বন্দুকধারী একা ছিলেন। তার কাছে একটি বন্দুক ও কয়েকটি ম্যাগাজিন গুলি ছিল।
গুলির শব্দ শুনে ক্রেতা ও শপিং মলের কর্মীরা দিগ্‌বিদিক ছুটতে থাকেন এবং লুকিয়ে পড়েন। হতাহত সব ব্যক্তি, বন্দুকধারী কিংবা ওই পথচারীর নাম প্রকাশ করেনি পুলিশ। যুক্তরাষ্ট্রে স্কুল, কর্মস্থল ও জনসমাগমস্থলে বন্দুক হামলার ঘটনা নিয়মিত ঘটছে। গত মে থেকে নিউইয়র্কের একটি সুপারশপে, টেক্সাসের একটি বিদ্যালয়ে এবং ইলিনয়ে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে বন্দুক হামলা হয়। এরপর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। কিছু নির্দিষ্ট অ্যাসল্ট রাইফেল নিষিদ্ধ করে প্রস্তাবিত একটি আইন চলতি সপ্তাহে গ্রহণ করবে মার্কিন হাউস জুডিশিয়ারি কমিটি। গত শুক্রবার প্যানেলটি এ কথা জানিয়েছে। তবে এটি সিনেটে পাস হবে না বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে বছরে ৪০ হাজারের বেশি মানুষ মারা যায় বন্দুকের গুলিতে। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে বেড়েই চলেছে বন্দুক হামলার ঘটনা। গত ৪ই জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডেও বন্দুক হামলায় ৭ জন নিহত এবং অন্তত তিন ডজন মানুষ আহত হয়েছেন।



এ পাতার আরও খবর

যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?