শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত ●   জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ●   বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ ●   কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ ●   জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ●   ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ●   যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ ●   চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত ●   ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ●   জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন গোলাম সারওয়ার
প্রথম পাতা » আইন-আদালত | প্রিয়দেশ » আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন গোলাম সারওয়ার
৭৪৭ বার পঠিত
শনিবার, ৩০ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন গোলাম সারওয়ার

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের পূর্ণ সচিব হলেন মো. গোলাম সারওয়ার। তিনি ২০১৯ সালের ০৮ আগস্ট থেকে আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছিলেন। বর্তমানে আইন ও বিচার বিভাগে কর্মরত বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে তিনিই জ্যেষ্ঠ।

বুধবার আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে মো. গোলাম সারওয়ারকে পদায়ন করা হলো।

প্রসঙ্গত, ২০১৯ সালের ০৭ আগস্ট আবু সালেহ শেখ মো. জহিরুল হকের সচিব পদে চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় মো. গোলাম সারওয়ারকে ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়।

মো. গোলাম সারওয়ার দশম বিসিএস পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল ক্যাডারে যোগদান করেন। ১৯৯১ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলা জজ আদালতে প্রবেশনার সহকারী জজ পদে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

এরপর তিনি ১৯৯৮ সালে সিনিয়র সহকারী জজ, ২০০৩ সালে যুগ্ম জেলা ও দায়রা জজ, ২০০৭ সালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং ২০১৫ সালে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পান।

তিনি ঢাকা, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কিশোরগঞ্জ জেলায় বিচারক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৫ সালের ডিসেম্বর হতে ২০১৯ সালের ০৭ আগস্ট পর্যন্ত আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিবের দায়িত্ব পালন করেন।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
এপেক সম্মেলনের ফাঁকে বৈঠকে বসতে পারেন ট্রাম্প-পুতিন-শি
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি