শনিবার, ৩০ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ১৯ জন
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় নিহত ১৯ জন
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যের অ্যাপলাচিয়া অঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। গত কয়েকদিনের বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অনেক ঘর-বাড়ি ভেসে গেছে, এতে চরম দুর্ভোগে বাসিন্দরা।কেনাটাকির গভর্নর অ্যান্ডি বেশহেয়ার আশঙ্কা করে বলেন, এই পরিস্থিতি আরও কিছুদিন চলতে থাকলে মৃতের সংখ্যা বাড়তে পারে। শতাধিক ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে।
তিনি আরও বলেন, রাজ্যের রাজধানী ফ্রাঙ্কফোর্টের ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের শহর জ্যাকসনের অধিকাংশই পানির নিচে। এই শহরে ২ হাজার ২০০ মানুষের বসবাস।মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার (২৯ জুলাই) এই পরিস্থিতিকে ‘একটি বড় দুর্যোগ’ ঘোষণা করেছেন এবং স্থানীয় সাহায্যকারীদের সহায়তায় ফেডারেলকে নির্দেশ দিয়েছেন তিনি।
ন্যাশনাল গার্ডের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বেসিয়ার বলেন, এখন পর্যন্ত সবচেয়ে খারাপ বন্যা দেখেছি। এখনও অনেক লোক নিখোঁজ, যাদের হিসেব নেই। সন্ধান চালানো হচ্ছে। ইতোমধ্যে নৌকা ও হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে শত শত লোককে। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেন্টাকিতে এমন বন্যা দেখা দিতে পারে।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 