শিরোনাম:
●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ●   সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন ●   বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ ●   আর্থিক সংকটের মুখে জাতিসংঘ ●   সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার ●   দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎ ●   ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
ঢাকা, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২
BBC24 News
রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে টুইটারের বিরুদ্ধে মাস্কের মামলা
প্রথম পাতা » আমেরিকা | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে টুইটারের বিরুদ্ধে মাস্কের মামলা
৬০৩ বার পঠিত
রবিবার, ৩১ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে টুইটারের বিরুদ্ধে মাস্কের মামলা

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ টুইটারের সঙ্গে কোনো চুক্তি রাখতে চান না ইলন মাস্ক। তাইতো মাইক্রোব্লগিং সাইটটির বিরুদ্ধে উলটো মামলা ঠুকতে বাধ্য হলেন টেসলা প্রধান।শুক্রবার যুক্তরাষ্ট্রের ডেলাওয়ারের একটি আদালতে এ মামলা করেন তিনি। এর আগে ১২ জুলাই টুইটার ক্রয় স্থগিত করলে ইলনের বিরুদ্ধে মামলা দায়ের করে প্রতিষ্ঠানটি। চলতি বছরের এপ্রিলে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার ঘোষণা দেন ইলন মাস্ক।

তবে স্প্যাম ও ভুয়া অ্যাকাউন্টের ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি সামাজিক যোগাযোগমাধ্যমটি-এ অভিযোগ তুলে জুলাইয়ে চুক্তি থেকে সরে আসেন তিনি।

এর পরই মূলত স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে টুইটার। যার বিচার আগামী অক্টোবর থেকে শুরু করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তবে আরও সময় চেয়েছিলেন তিনি।

টুইটার কেনা নিয়ে টেসলা প্রধান ইলন মাস্কের নাম নিয়ে বেশ কয়েক মাস ধরেই চলছে জল্পনা। নয়া সংযোজন মাস্কের এ মামলা। বলা যায় বাধ্য হয়েই টুইটারের বিরুদ্ধে পালটা আইনি পথে হাঁটলেন ধনকুবের ইলন মাস্ক। অবশ্য, টুইটার করপোরেশনের বিরুদ্ধে এই মামলাটি গোপনভাবে করেছেন তিনি।

মাস্কের করা ১৬৪ পাতার এই অভিযোগের নথি জনসমক্ষে আনা হয়নি। কিন্তু কোর্টের নিয়ম অনুসারে, একটি সংশোধিত সংস্করণ শিগগিরই প্রকাশ করা হতে পারে।

মাস্কের আইনজীবী জানান, টুইটারকে তাদের প্ল্যাটফর্মে জাল বা স্প্যাম অ্যাকাউন্টের তথ্য চেয়ে একাধিক অনুরোধ সত্ত্বেও তারা কোনো প্রতিক্রিয়া দেয়নি। তাই এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন তারা। মাস্কের এই সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ টুইটার।

টুইটার বোর্ডের পক্ষ থেকে ব্রেট টেলর জানান, দীর্ঘ বৈঠকের মধ্য দিয়ে মাস্কের প্রস্তাবের মূল্যায়ন করা হচ্ছিল। মূল্য, আর্থিক এবং নিশ্চিয়তার দিক পর্যবেক্ষণ করা হচ্ছিল।

এখন ইলনের টুইটার কেনার চুক্তি বাতিলের সিদ্ধান্ত ভালোভাবে নেয়নি বোর্ড। মামলাও হয়েছে ইলন মাস্কের বিরুদ্ধে। আমেরিকার ধনকুবের এবং ১৬ বছর পুরোনো সানফ্রান্সিসকোর সংস্থার মধ্যে দীর্ঘ আইনি লড়াই কোন পথে যাবে সেটাই এখন দেখার বিষয়।

এদিকে কোনো পক্ষ টুইটার চুক্তি বাতিল করলে এক বিলিয়ন ডলার জরিমানার কথা উল্লেখ রয়েছে মাস্ক-টুইটার সমঝোতার শর্তে। সে অনুযায়ী মাস্ক যদি চুক্তি বাতিল করে তাহলে তাকে অবশ্যই এক বিলিয়ন ডলার জরিমানা দিয়ে আসতে হবে।



এ পাতার আরও খবর

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প
বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫টি দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র

আর্কাইভ

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’
নজরদারি ও নিরাপত্তা প্রয়োজন : গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী
বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না যুক্তরাষ্ট্র
অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা