রবিবার, ৩১ জুলাই ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষি ভাদাতুরস্কি-সস্ত্রীক নিহত
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষি ভাদাতুরস্কি-সস্ত্রীক নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের মাইকোলাইভ অঞ্চলে রাশিয়ার হামলায় ইউক্রেনের অন্যতম বৃহত্তম কৃষি সংস্থা নিবুলনের প্রতিষ্ঠাতা ও মালিক ওলেক্সি ভাদাতুরস্কি এবং তার স্ত্রী নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর ভিটালি কিমের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা রয়টার্স ও বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
টেলিগ্রাম মেসেজিং অ্যাপে গভর্নর বলেন, রোববার মাইকোলাইভে নিজ বাড়িতেই ওই দম্পতি নিহত হন। মাইকোলাইভে স্থানীয় সময় সকাল থেকেই তীব্র গোলাবর্ষণ করছিল রুশ বাহিনী।
মাইকোলাইভেই নিবুলনের সদর দফতর অবস্থিত। গম, বার্লি এবং ভুট্টা উৎপাদন ও রপ্তানি করে নিবুলন। প্রতিষ্ঠানটির রয়েছে নিজস্ব বিশেষজ্ঞ দল ও শিপইয়ার্ড।
এদিকে, ভাসমান মাইনে উড়ে গেছে রাশিয়ার জাহাজ।বিষয়টি নিশ্চিত করে রাশিয়ান ন্যাশনাল ডিফেন্স মনিটরিং সেন্টারের প্রধান কর্নেল মিখাইল মেজিনসেভ বলেছেন, একটি ইউক্রেনীয় হাইড্রোগ্রাফিক জাহাজ দানিয়ুবের মুখে ভেসে যাওয়া একটি মাইনে উড়িয়ে দেওয়া হয়েছিল। জাহাজটি যখন ‘দানিউবের মুখে একটি জলাধারার গভীরতা পরিমাপ করছিল’ তখন এ ঘটনা ঘটে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 