বুধবার, ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » ৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
৫০০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
বিবিসি২৪নিউজ,মো.সুমন মিয়া :যুক্তরাষ্ট্র থেকেঃ৫০০ কোটি ডলারের বেশি মূল্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা বিক্রি করা হবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।
দুই সপ্তাহ আগে সৌদি আরব ও আমিরাতের রাষ্ট্রনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার সেই মধ্যপ্রাচ্য সফরের দুই সপ্তাহ পর এ ঘোষণা দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব ৩০০ প্যাট্রিয়ট এমআইএম-১০৪ই (Patriot MIM-104E) ক্ষেপণাস্ত্রব্যবস্থা ক্রয় করবে। ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও অন্যান্য সরঞ্জাম, প্রশিক্ষণসহ সব কিছুর মূল্য ধরা হয়েছে ৩০৫ কোটি ডলার। এসব ক্ষেপণাস্ত্রব্যবস্থার মাধ্যমে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত ও বিমান হামলা করতে ব্যবহার করা যাবে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছে ভূমি থেকে আকাশে উৎক্ষেপণের জন্য থাড ক্ষেপণাস্ত্রব্যবস্থা বিক্রি করা হবে। এগুলোর মূল্য ২২৫ কোটি ডলার।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 