শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২
BBC24 News
সোমবার, ২৯ আগস্ট ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬
৫১৪ বার পঠিত
সোমবার, ২৯ আগস্ট ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৬

---বিবিসি২৪নিউজ, যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রে ডেট্রয়েট ও হিউস্টনে পৃথক বন্দুক হামলায় কমপক্ষে ছয় জন মারা গেছে। স্থানীয় সময় রোববার ( ২৮ আগস্ট) এ সব হামলার ঘটনা ঘটে।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ সব তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ডেট্রয়েটে চারজনকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়।

এতে তিনজনের মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারীকে খুঁজতে পুলিশ অভিযান চালাচ্ছে।

মিডওয়েস্টার্ন সিটির পুলিশ প্রধান জেমস হোয়াইট গণমাধ্যমকে জানান, নিহত তিনজনের মধ্যে দুই নারী ও একজন পুরুষ রয়েছে। ভোরে তাদেরকে শহরের চারপাশে পৃথক স্থানে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তিকে হামলাকারী গাড়ির জানালায় দিয়ে উঁকি মারতে দেখেন এবং তাকে থামতে বলেন। সন্দেহভাজন ওই ব্যক্তি তাকে একবার গুলি করেন।

এরইমধ্যে সন্দেহভাজন হামলাকারীর ছবি প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।

ডেট্রয়েটের মেয়র মাইক ডুগান সাংবাদিকদের বলেন, হামলাকারীর হামলায় চারজন গুলিবিদ্ধ হয়েছে। তাকে ধরতে বিভিন্ন সংস্থা কাজ করছে।

এদিকে রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে আরেকটি বন্দুক হামলার ঘটনায় তিন জন নিহত হয়েছে। ওই হামলাকারী প্রথমে ভুক্তভোগীদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে তাদেরকে গুলি করে হত্যা করে। পরে পুলিশের গুলিতে ওই সন্দেহভাজন ব্যক্তিও নিহত হন।

হিউস্টনের পুলিশ প্রধান ট্রয় ফিনার সংবাদ সম্মেলনে বলেন, সন্দেহভাজন হামলাকারী বেশ কয়েকটি বাসস্থানে আগুন ধরিয়ে দিয়ে বাসিন্দাদের বাইরে আসার জন্য অপেক্ষা করে এবং তাদের ওপর গুলি চালায়।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওয়াশিংটনে একজন আমেরিকান ফুটবল লিগের (এনএফএল) খেলোয়াড়কে গুলি করা হয়েছে। তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া