শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বুবলী কি অপু বিশ্বাসের পথেই হাঁটছেন?
প্রথম পাতা » আনন্দ-বিনোদন | পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বুবলী কি অপু বিশ্বাসের পথেই হাঁটছেন?
৫৫৩ বার পঠিত
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বুবলী কি অপু বিশ্বাসের পথেই হাঁটছেন?

বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ সম্প্রতি বেবিবাম্পের ছবি পোস্ট করে হইচই ফেলে দেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার সন্তানের বাবা কে? সন্তান পৃথিবীর আলো দেখেছে কিনা এ বিষয়ে ওঠে প্রশ্ন।এরই সঙ্গে শাকিব খানের সঙ্গে জড়িয়ে বুবলীকে নিয়ে হওয়া সব গুঞ্জন ফের ডালপালা মেলে। এরই সঙ্গে যে প্রশ্ন ওঠে— অবশেষে সন্তানের কথা স্বীকার করে গুঞ্জনকে সত্যি রূপ দিলেন শাকিব খান ও বুবলী দুজনেই। সন্তানের ছবি ও নাম প্রকাশ করলেন এ তারকা জুটি।

এই ঘটনায় আবারও ঘুরেফিরে আলোচনায় এসেছেন নায়িকা অপু বিশ্বাস। ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের একটি বাড়িতে কঠোর গোপনীয়তায় নায়িকা অপুকে বিয়ে করেন শাকিব। প্রায় ১০ বছর পর ছেলে আব্রাম জয়কে কোলে নিয়ে টেলিভিশন লাইভে হাজির হন অপু। সেদিন রীতিমতো হাটে হাড়ি ভাঙেন অপু। কাঁদতে কাঁদতে জানান, শাকিবের সঙ্গে তার বিয়ে ও সন্তান জন্মের কথা।

তবে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি বিচ্ছেদ হয়ে যায় শাকিব-অপুর সংসারের।চার বছরের ব্যবধানে একই চিত্রনাট্য দর্শকদের সামনে। এবারের ঘটনার নায়িকা চিত্রনায়িকা শবনম বুবলী। ফেসবুকে শাকিবকে বিয়ের খবর দেওয়ার পাশাপাশি দিলেন সন্তান জন্মের খবরও।

পার্থক্য এটুকুটুই যে, অপু প্রকাশ্য নিয়ে আসেন টেলিভিশন লাইভে আর বুবলী এসেছেন ফেসবুক পোস্টে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে শাকিবসহ সন্তানের বেশ কিছু ছবি পোস্ট করেন এ চিত্রনায়িকা।

সেই পোস্টে বুবলী লেখেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি।

এর পর গণমাধ্যমকে বুবলী বলেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিব খান এর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

অনেক কাঠখড় পোড়ানোর পর শাকিব সেবার স্বীকার করেন আব্রাম জয় তারই ছেলে। কলকাতার একটি ক্লিনিকে ২০১৬ সালে জন্ম হয় জয়ের।

এবার ২৭ আগস্টে বুবলীর পোস্টের তিন দিনের মাথায় এক ফেসবুক পোস্টে শাকিব স্বীকার করেন বুবলীর সন্তান তারই। তার এ ছেলের নাম শেহজাদ খান বীর।

শাকিব-বুবলীর ঘনিষ্ঠ সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ পুত্রসন্তানের জন্ম দেন বুবলী।

তবে তারা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প