মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » সিএনএনের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প
সিএনএনের বিরুদ্ধে মামলা করলেন ট্রাম্প
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটন থেকে: মানহানি অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সম্প্রচারমাধ্যম সিএনএনের বিরুদ্ধে মামলা করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার ফ্লোরিডার একটি আদালতে এ মামলা করেন তিনি।
সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, তার বিরুদ্ধে ‘মানহানি ও অপবাদের প্রচারণা’ চালিয়েছে সিএনএন। তবে মামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে রাজি হয়নি সিএনএন।
সিএনএনের কাছে সাড়ে ৪৭ কোটি ডলার ক্ষতিপূরণও দাবি করেছেন রিপাবলিকান পার্টির এ নেতা। সিএনএন অবশ্য এ মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার ২৯-পৃষ্ঠার মামলায় দাবি করেছেন, সিএনএন দীর্ঘদিন ধরেই তার সমালোচনা করে আসছিল। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে এ নিউজ নেটওয়ার্কটি তার প্রতি আক্রমণ আরও বাড়িয়ে দিয়েছে। কারণ তারা ভয় পাচ্ছে যে, তিনি ২০২৪ সালে আবারও প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।
মামলায় বেশ কয়েকটি উদাহরণের তালিকা রয়েছে, যেখানে সিএনএন ট্রাম্পকে হিটলারের সঙ্গে তুলনা করতে দেখা গেছে। যার মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে উপস্থাপক ফরিদ জাকারিয়ার একটি বিশেষ প্রতিবেদনও যুক্ত করা হয়েছে, যাতে জার্মান একনায়কের ফুটেজ অন্তর্ভুক্ত ছিল।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ট্রাম্পের 