শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে নিশ্চিহ্ন করা হবে: ইইউ
পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করলে রাশিয়াকে নিশ্চিহ্ন করা হবে: ইইউ
বিবিসি২৪নিউজ,ইইউ প্রতিনিধিঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে রাশিয়ান সৈন্যদের ‘নিশ্চিহ্ন’ করে দেয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল।
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।ব্রাসেলসে এক বক্তব্যে জোসেপ বোরেল বলেন, পুতিন বলেছেন তিনি ধাপ্পাবাজি করছেন না। ঠিক আছে তিনি ধাপ্পাবাজি করছেন না এবং এটা স্পষ্ট মানুষ ইউক্রেনকে সমর্থন করছে এবং ইউরোপীয় ইউনিয়ন ও এর দেশগুলো, যুক্তরাষ্ট্র এবং ন্যাটোও ধাপ্পাবাজি করছে না।
তিনি আরও বলেন, ইউক্রেনের বিরুদ্ধে যে কোন পারমাণবিক হামলা উত্তর তৈরি করবে। তবে সেটা পারমাণবিক হামলা নয়। রাশিয়ার সামরিক শক্তিকে এমনভাবে ‘ধ্বংস’ করা হবে-যা অধিকতর ক্ষমতাশালী উত্তর হবে।
বিশ্বে সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে পুতিনের হাতে। তার ‘সব শক্তি’ব্যবহারের হুমকি থেকে পারমাণবিক হামলার বিষয়টি আলাদা করা যায় না বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার বিষয়ও তুলেছেন পুতিন। বলেছেন, বিশ্বে মার্কিনরাই প্রথম পারমাণবিক হামলার নজির গড়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 