শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২
BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » হ্যাগ্রিড মারা গেছেন
প্রথম পাতা » আনন্দ-বিনোদন » হ্যাগ্রিড মারা গেছেন
৫৮৭ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হ্যাগ্রিড মারা গেছেন

---বিবিসি২৪নিউজ,বিনোদন ডেস্কঃ জে কে রাউলিংয়ের বিশ্ববিখ্যাত চলচ্চিত্র সিরিজ হ্যারি পটারে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা কিংবদন্তি অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি কোলট্রেনের মৃত্যুর সংবাদের খবর জানিয়েছে।

বিবিসিকে অভিনেতার এজেন্ট বেলিন্ডা রাইট বলেছেন, স্কটল্যান্ডের ফলকির্কের কাছে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কোলট্রেন। দীর্ঘ দুই বছর অসুস্থ ছিলেন তিনি।

কোলট্রেনের মৃত্যুতে ‘হ্যারি পটার’ বইটির লেখিকা জে কে রাউলিং, হ্যারি পটারের কেন্দ্রীয় চরিত্র অভিনয় করা ড্যানিয়েল র্যা ডক্লিফ (হ্যারি) শোক প্রকাশ করেছেন।

এ ছাড়া কোলট্রেনের অন্য সহ–অভিনেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ড্যানিয়েল র্যা ডক্লিফ বলেছেন, ‘আমার দেখা অন্যতম মজার মানুষ ছিলেন কোলচ্রেন। শুটিং সেটে তিনি সব সময় আমাদের হাসাতেন। ‘প্রিজনার অব আজকাবান’ ছবির শুটিংয়ের সময় তার সঙ্গে আমার বিশেষ স্মৃতি রয়েছে। বাইরে ঘণ্টার পর ঘণ্টা মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা সবাই তখন হ্যাগ্রিডের কুঁড়েঘরে বসে ছিলাম। আমাদের মনোবল ধরে রাখার জন্য হ্যাগ্রিড গল্প এবং বিভিন্ন কৌতুক শোনাচ্ছিলেন। আমি নিজেকে ভাগ্যবান মনে করি, তার মতো একজন মানুষের সঙ্গে কাজ করতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনক, তিনি চলে গেছেন। তিনি একজন অবিশ্বাস্য অভিনেতা এবং একজন দারুণ মানুষ ছিলেন।’

টিভি সিরিজ প্লে ফর টুডের মাধ্যমে ১৯৭৯ সালে অভিনয় জগতে যাত্রা শুরু করেন কোলট্রেন। তবে বিবিসি টিভি কমেডি সিরিজ এ কিক আপ দ্য এইটিজে তিনি ব্যাপক খ্যাতি পান। ১৯৮৩ সালের আইটিভি কমেডি আলফ্রেস্কোতে দেখা গিয়েছে তাকে।

১৯৮৭ সালে স্কটিশ রক অ্যান্ড রোল ব্যান্ড ‘দ্য ম্যাজেস্টিক্স’ নিয়ে নিমিত টুটি ফ্রুটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন কোলট্রেন।

তবে তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দিয়েছে ‘হ্যারি পটার’ সিরিজের হ্যাগ্রিড চরিত্র। ‘হ্যারি পটার’ সিরিজের প্রতিটি ছবিতে হ্যাগ্রিডের ভূমিকায় অভিনয় করেছেন রবি কোলট্রেন। ‘হ্যাগ্রিড’ বললেই সিনেপ্রেমীদের কল্পনায় চলে আসে ‘দানব’ আকারের একটা মানুষ। যার গালভর্তি লম্বা দাঁড়ি এবং মাথায় বড় বড় চুল। যিনি জাদু শেখার স্কুলের দাপ্তরিক কাজ সামলান। বাচ্চাদের সব বিপদ থেকে আগলে রাখেন।



আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’