শিরোনাম:
●   সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস ●   গুম প্রতিরোধ, বিচার ব্যবস্থা সংস্কারসহ ২০ অধ্যাদেশ নিয়ে বিএনপির আপত্তি? ●   ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি না খুললে নরক নেমে আসবে ইরানে: ট্রাম্পের হুমকি ●   পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই ●   মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত ●   স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান ●   যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ ●   ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য ●   প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড ●   টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা » দুর্নীতির মামলা ৫ বছরের জেল হতে পারে নেইমারের!
প্রথম পাতা » খেলাধুলা » দুর্নীতির মামলা ৫ বছরের জেল হতে পারে নেইমারের!
৬২৯ বার পঠিত
শনিবার, ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্নীতির মামলা ৫ বছরের জেল হতে পারে নেইমারের!

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার ২০২২ কাতার বিশ্বকাপে খেলতে যাওয়ার আগেই বিপদে পড়েছেন।

কর জালিয়াতির মামলা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারে।

বিশ্বকাপের আগে এ খবরে বিপদে শুধু নেইমারই নয়; গোটা ব্রাজিল দলই দুশ্চিন্তায় পড়েছে।

নেইমারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মামলা করেছে ব্রাজিলের লগ্নিকারী সংস্থা ডিআইএস।

ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে সংস্থাটির অভিযোগ, ২০১৩ সালে সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার সময় করা চুক্তি স্বচ্ছ ছিল না। এমনকি ট্রান্সফার ফি নিয়েও কারচুপি হয়েছে।

সোমবার এই ইস্যুতে স্পেনের আদালতে হাজির হতে হবে পিএসজি তারকাকে। দোষ প্রমাণিত হলে অন্তত দুই বছরের জেল এবং জরিমানাও হতে পারে নেইমারের।

তবে ডিআইএস বৃহস্পতিবার জানিয়েছে, তারা নেইমারের ৫ বছরের কারাদণ্ডের শাস্তির আবেদন করবে।

সংস্থাটির দাবি, নেইমারের ইমেজস্বত্বের ৪০ শতাংশের মালিকানা তাদের।

২০০৯ সালে ১৭ বছরের নেইমার যখন সান্তোসের উঠতি তারকা, তখন ২০ লাখ ইউরোর বিনিময়ে নেইমারের স্বত্ব কিনে নেয় তারা। কিন্তু পিএসজির বর্তমান তারকা নেইমার এখন সেটা অস্বীকার করছেন।

তাই মামলা ঠুকে দিয়েছে সংস্থাটি।

কর জালিয়াতির মামলায় নেইমারই একমাত্র আসামি নন। চুক্তির সঙ্গে সম্পৃক্ত নেইমারের বাবা-মা, বার্সেলোনার দুই সাবেক সভাপতি সান্দ্রোস রোসেল ও হোসে মারিয়া বার্তেমেউ এবং বার্সেলোনা ও সান্তোসের তৎকালীন কোচকেও দায়ী করা হয়েছে। বার্সেলোনায় ১৭ অক্টোবর শুরু হবে মামলার শুনানি।

এ বিষয়ে নেইমারের আইনজীবী বেকার ম্যাকেঞ্জি রয়টার্সকে জানান, তারা স্প্যানিশ আদালতের কাছে আবেদন জানাবেন, নেইমারের পরিবারের প্রতি পরিচালিত এই মামলায় যথেষ্ট প্রমাণাদির অভাব রয়েছে।

স্পেনের সরকার পক্ষের আইনজীবিরা চাচ্ছে, নেইমারের দুই বছরের জেল এবং সঙ্গে ১০ মিলিয়ন ইউরোর আর্থিক জরিমানা। সে সঙ্গে বার্সার সাবেক সভাপতি সান্দ্রো রোসেলের ৫ বছরের কারাদণ্ড এবং ১৪৯ মিলিয়ন ইউরো জরিমানা।



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

সরকারি চাকরিতে প্রবেশের নতুন বয়স নির্ধারণে সংসদে বিল পাস
পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
টিকা কেনা নিয়ে যা ঘটেছিল অন্তর্বর্তী সরকারের সময়ে ?
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল