শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেড় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা- যুক্তরাষ্ট্রের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দেড় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা- যুক্তরাষ্ট্রের
৫২৩ বার পঠিত
বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা- যুক্তরাষ্ট্রের

---বিবিসি২৪নিউজ,যুক্তরাষ্ট্র প্রতিনিধিঃ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের তেল ভান্ডার থেকে নতুন করে আরও তেল বাজারে ছাড়ার ঘোষণা দেবেন। রেকর্ড পরিমাণ তেল বাজারে ছাড়ার অংশ হিসেবে আজ বুধবার শেষ ধাপে ১ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহের ঘোষণা দেবেন তিনি। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক কর্মকর্তার বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

জ্বালানির দাম বেড়ে গেলে প্রয়োজনে আরও তেল সরবরাহ সম্ভব হবে বলে উল্লেখ করেছেন ওই কর্মকর্তা। গত মঙ্গলবার জ্যেষ্ঠ ওই মার্কিন কর্মকর্তা বলেন, বসন্তে যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৮ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার অনুমোদন দেওয়া হয়েছিল। ইউক্রেনে রুশ অভিযানকে কেন্দ্র করে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ অনুমোদন দেওয়া হয়।
এর অংশ হিসেবে আজ শেষ ধাপে দেড় কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার ঘোষণা দেবেন বাইডেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট এ ঘোষণা দেবেন। এর মধ্য দিয়ে বাইডেন পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাইছেন যে রাশিয়া কিংবা অন্য দেশের কর্মকাণ্ডের কারণে শীতকালে বিশ্ববাজারে অস্থিরতা দেখা দিলে প্রয়োজনে তেল সরবরাহের জন্য তাঁর প্রশাসন প্রস্তুত আছে।
গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে অভিযান শুরুর পর বড় তেল রপ্তানিকারক দেশ রাশিয়া ইউরোপীয় ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে। এতে বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। ক্রেমলিন হুমকি দিয়েছে, জ্বালানি সরবরাহব্যবস্থায় লাগাম টানাকে পশ্চিমাদের বিরুদ্ধে অর্থনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে তারা।
পেট্রলের দাম গ্যালনপ্রতি গড়ে পাঁচ ডলারের বেশি হওয়ায় দেশের অভ্যন্তরে ক্ষোভের মধ্যে আছেন বাইডেন। মূল্যস্ফীতিকে কেন্দ্র করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পরাজিত করার আশা করছে রিপাবলিকানরা।
আরেকজন মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেছেন, মার্কিন তেল ভান্ডার ভালো অবস্থায় আছে। ভান্ডারে ৪০ কোটি ব্যারেলের বেশি তেল মজুত আছে। তাঁর কথা অনুযায়ী, প্রয়োজনে আরও বেশি পরিমাণে বিক্রির মতো যথেষ্ট পরিমাণে তেলের মজুত তাদের কাছে আছে।



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না