শুক্রবার, ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | তথ্যপ্রযুক্তি | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » কর্মী ছাঁটাই শুরু করছে টুইটার
কর্মী ছাঁটাই শুরু করছে টুইটার
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার শুক্রবার (৪ নভেম্বর) থেকেই কর্মী ছাঁটাই শুরু করবে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে এর অফিসগুলোও।
কর্মীদের কাছে পাঠানো একটি ইমেইলে কোম্পানিটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
টুইটার জানায়, গ্রিনিচ মান সময় বিকেল ৪টা (বাংলাদেশ সময় রাত ১০টা) থেকে ইমেইল করে কর্মীদের ছাঁটাইয়ের বিষয়ে জানানো হবে।
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, টুইটার কেনার পর খরচ কমানোর পরিকল্পনা করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। আর তাই টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন তিনি।
এদিকে মালিকানা নেওয়ার পর মাস্ক টুইটারের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান ব্রেট টেলর ও সাবেক প্রধান নির্বাহী পরাগ আগারওয়ালকে বরখাস্ত করেন।
কর্মীদের কাছে পাঠানো একটি বিবৃতিতে টুইটারের পক্ষ থেকে বলা হয়, টুইটারকে একটি সঠিক পথে রাখার প্রয়াসে শুক্রবার থেকে আমরা বিশ্বব্যাপী কর্মশক্তি কমানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবো। টুইটার বলছে, অফিসগুলো সাময়িকভাবে বন্ধ করা হবে এবং কর্মীদের প্রবেশাধিকার স্থগিত করা হবে যাতে গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায়।
যারা চাকরি হারাচ্ছেন তাদের ব্যক্তিগত ইমেইল করবে টুইটার। আরা চাকরিতে বহাল থাকা ব্যক্তিদের তাদের অফিসিয়াল ইমেইলে বিষয়টি জানানো হবে।
বৃহস্পতিবার কর্মীদের পাঠানো একটি ইমেইলে টুইটার বলেন, আপনি যদি কোনো অফিসে থাকেন বা অফিসের পথে থাকেন, তাহলে দয়া করে বাড়িতে ফিরে যান।
টুইটারের খরচ কমানোর বিষয়ে সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, প্রতিবছর ১ বিলিয়ন ডলারের বেশি অবকাঠামোগত খরচ সাশ্রয়ের উপায় খুঁজতে এরইমধ্যে কর্মীদের নির্দেশ দিয়েছেন মাস্ক।




ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরানে আগামী সপ্তাহে কঠোর আঘাত হানা হবে : ট্রাম্প
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু
নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প
যুদ্ধে ইরানের নতুন কৌশলে যুক্তরাষ্ট্র কি ফাঁদে পড়ল
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
ইরানে আরও ‘কঠোর আক্রমণ শিগগিরই’: ট্রাম্প 