শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

BBC24 News
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সংবিধান বাতিলের জন্য ট্রাম্পের আহ্বান,নিন্দা হোয়াইট হাউসের
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সংবিধান বাতিলের জন্য ট্রাম্পের আহ্বান,নিন্দা হোয়াইট হাউসের
৪৭৯ বার পঠিত
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে সংবিধান বাতিলের জন্য ট্রাম্পের আহ্বান,নিন্দা হোয়াইট হাউসের

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ মার্কিন সাবেক  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে তাকে ক্ষমতায় পুনরুদ্ধার করতে দেশের সংবিধানের ‘সমাপ্তির’ আহ্বান জানিয়েছেন। তার এ আহ্বানের নিন্দা জানিয়েছে হোয়াইট হাউজ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ ডিসেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ আহ্বান জানান। তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তার বিজয়ের মিথ্যা দাবি করেছিলেন। ট্রাম্প আরও অভিযোগ করেছেন, বড় প্রযুক্তি সংস্থাগুলো তার বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগসাজশ করেছে।

হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস ট্রাম্পের নিন্দা জানিয়ে বলেছেন, ‘সংবিধানকে আক্রমণ করে তার মন্তব্য আমাদের জাতির আত্মার প্রতি আঘাত।’ তিনি বলেন, ট্রাম্পের মন্তব্যের জনসমক্ষে নিন্দা হওয়া উচিত।

বিবিসি জানায়, ট্রুথ সোশ্যাল এর একটি পোস্টে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে ব্যাপক জালিয়াতি ও কারচুপির অস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করেছেন। তিনি ফলাফল বাতিল করে সঠিক বিজয়ীর নাম ঘোষণা বা নতুন নির্বাচন করার কথা বলেন। তাকে অবিলম্বে ক্ষমতায় ফিরতে দেওয়া উচিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

তিনি লেখেন, ‘এ ধরনের ব্যাপক প্রতারণার প্রেক্ষাপটে সব বিধি-বিধান ও আইনের বিধান, এমনকি সংবিধানে যেগুলো আছে সেগুলোও বাতিল করা উচিত। আমাদের মহান প্রতিষ্ঠাতারা মিথ্যা, জালিয়াতিপূর্ণ নির্বাচন চাননি এবং মেনে নেবেন না।’

---জালিয়াতি ও কারচুপির অস্পষ্ট অভিযোগের কথা উল্লেখ করেছেন।
এর প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজের মুখপাত্র অ্যান্ড্রু বেটস বলেন, ‘মার্কিন সংবিধান একটি পবিত্র দলিল, যা আমাদের মহান জাতির ২০০ বছরেরও বেশি সময় ধরে বিদ্যমান আইনের শাসন ও স্বাধীনতার গ্যারান্টি দেয়। সংবিধান আমেরিকান জনগণকে দলের ঊর্ধ্বে একত্রিত করে এবং নির্বাচিত নেতারা এটিকে সমুন্নত রাখার শপথ নেন। সংবিধান হলো সেই আমেরিকানদের চূড়ান্ত স্মৃতিস্তম্ভ যারা অত্যাচারী শাসনকে পরাস্ত করতে তাদের জীবন দিয়েছিল, যেগুলো ক্ষমতার অপব্যবহার করে এবং মানুষকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে।’

ট্রাম্প গত মাসে ঘোষণা করেছিলেন, তিনি ২০২৪ সালে আবার প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি রিপাবলিকান পার্টির মনোনয়নও পাবেন বলে ধারণা করা হচ্ছে।

কিন্তু গত নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি আশানুরূপ করতে পারেনি। তাই ট্রাম্পকে মনোনয়ন দেওয়া ঠিক হবে কি না তা নিয়ে সংশয়ে রয়েছেন তার কয়েকজন সহযোগী।



এ পাতার আরও খবর

জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’ আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’