শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এমবাপ্পে জাদুতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এমবাপ্পে জাদুতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
৬৫৪ বার পঠিত
সোমবার, ৫ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমবাপ্পে জাদুতে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ তারকা তো কিলিয়ান এমবাপ্পে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ জিতেই হয়ে গিয়েছিলেন। এরপর থেকে গত চার বছরে নিজেকে পরিণত করেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলারে।

তবে কাতার বিশ্বকাপ যেন এমবাপ্পের জন্য মহাতারকা হওয়ার মঞ্চ। সেই পথে একেকটি ধাপ সফলতার সঙ্গে অতিক্রম করে আসছেন তিনি।

তার জ্বলে ওঠার দিনে ফ্রান্স নিষ্প্রভ থাকবে তা কী করে হয়! আল থুমামা স্টেডিয়ামে পোল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সহজেই কোয়ার্টার ফাইনালে পা রাখে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তিন গোলের দুটি এমবাপ্পে ও অপরটি আসে অলিভিয়ের জিরুদের পা থেকে।

আসরে পাঁচ গোল নিয়ে গোল্ডেন বুট জেতার দৌড়ে শীর্ষে আছেন এমবাপ্পে। এর আগে গ্রুপ পর্বে ডেনমার্কার বিপক্ষে দুটি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি গোল করেন ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ড। গত বিশ্বকাপে চার গোল করেছিলেন তিনি। ২৪ বছর পূরণের আগে সর্বোচ্চ ৭ গোল করার রেকর্ডটি ছিল কিংবদন্তি পেলের। আজ তাকে ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন এমবাপ্পে। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা ৯টি।

অন্যদিকে জিরুদের গোলটি ইতিহাস গড়া। থিয়েরি অঁরিকে টপকে বর্তমানে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলের মালিক তিনি। ৫২ গোল নিয়ে এককভাবে শীর্ষে আছেন এই ফরোয়ার্ড। তাতে আরেক ইতিহাসও গড়েন এই ফ্রেঞ্চ ফরোয়ার্ড। বিশ্বকাপ ইতিহাসে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করা ফুটবলার তিনি। আজকের গোলটি করেছেন ৩৬ বছর ৬৫ দিন বয়সে।

শেষ ষোলোর তৃতীয় ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ফ্রান্স। মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। ২০ মিনিটের ভেতর আদায় করে নেয় চারটি কর্নার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি এমবাপ্পে-দেম্বেলেরা। ১৩ মিনিটে অরেলিয়ে শুয়োমেনির বুলেট গতির শট ঠেকিয়ে দেন সেজনি। ১৭ মিনিটে উসমান দেম্বলে হতাশ করেন এই গোলরক্ষক। ২০ মিনিটে আবারও গোলমুখে শট নেন শুয়োমেনি। কিন্তু এবারও ব্যর্থ তিনি।

৪৪ মিনিটে অবশেষে ডেডলক ভাঙেন জিরুদ। কিলিয়ান এমবাপ্পের পাস থেকে ডান কোণা দিয়ে বল জালে জড়ান তিনি। গড়েন ইতিহাস! এর ছয় মিনিট আগে ভালো সুযোগ পেয়েছিল পোল্যান্ড। জেলেনস্কির দূরপাল্লার শট কোনোমতে পা দিয়ে ঠেকান ফরাসি গোলরক্ষক হুগো লরিস। ফিরতি শটে গোলমুখে বল পাঠান কামিনস্কি। যা ছিল লরিসের নাগালের বাইরে। তবে রাফায়েল ভারানের কল্যাণে স্বস্তির নিঃশ্বাস নেয় ফ্রান্স।

বিরতির পরও ফরাসি সৌরভ ধরে রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। ৭৪ মিনিটে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে। বক্সের ভেতর তাকে বলটা বানিয়ে দেন দেম্বেলে। ফাঁকা জায়গায় ডান পায়ের দুর্দান্ত এক শটে সেজনিকে পরাস্ত করেন তিনি। যোগ করা সময়ে পোল্যান্ডকে বিদায় করার শেষ বন্দোবস্ত করেন এই ফুটবলার। মার্কাস থুরামের বাড়ানো বলটি উচু কর্ণার দিয়ে জালে পাঠিয়ে উৎসবে মাতেন তিনি।

বিদায় প্রায় নিশ্চিত হলেও পরে ব্যবধান কমানোর সুযোগ পায় পোল্যান্ড। বক্সের ভেতর উপামেকানোর হ্যান্ডবল করলে পেনাল্টি উপহার দেওয়া হয় তাদের। স্পটকিক থেকে শট নেওয়া রবের্ত লেভানদোভস্কিকে প্রথমে ঠেকিয়ে দেন লরিস। লাইনের থেকে কিছুটা এগিয়ে এসেছিলেন ফ্রান্স অধিনায়ক। যে কারণে আবারও শট নেওয়ার সুযোগ পান লেভানদোভস্কি। এবার আর মিস করেননি পোলিশ অধিনায়ক। কিন্তু সেই গোল শুধু সান্তনাই এনে দেয় কেবল!



এ পাতার আরও খবর

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি
মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক মিরপুর টেস্টে শততম ম্যাচে সেঞ্চুরি দিয়েই রাঙালেন মুশফিক
ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ ফুটবলে ভারতের বিপক্ষে জয় পেল বাংলাদেশ
বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত বুলবুলই বিসিবি সভাপতি, সহ-সভাপতি ফারুক ও সাখাওয়াত
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের যাত্রা শুরু বাংলাদেশের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প