শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » দক্ষিণ আমেরিকা | শিরোনাম | সাবলিড » আর্জেন্টিনার দূতাবাস খোলার আলোচনায় মেসিকে দাওয়াত করেছি: পররাষ্ট্রমন্ত্রী
প্রথম পাতা » দক্ষিণ আমেরিকা | শিরোনাম | সাবলিড » আর্জেন্টিনার দূতাবাস খোলার আলোচনায় মেসিকে দাওয়াত করেছি: পররাষ্ট্রমন্ত্রী
৫৯১ বার পঠিত
বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আর্জেন্টিনার দূতাবাস খোলার আলোচনায় মেসিকে দাওয়াত করেছি: পররাষ্ট্রমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়রো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। আমি সঙ্গে করে মেসি ও তার দলকে ঢাকায় নিয়ে আসতে বলেছি। মেসি যদি আসে তাহলে অনেক ভালো হবে।

বৃহস্পতিবার পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) বই প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বনানীতে পিআরআই মিলনায়তনে ড. আবদুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। এ সময় নিজের লেখা চারটি বইয়ের বিষয়ে তুলে ধরেন ড. আবদুল্লাহ শিবলী। আলোচনা করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. সৈয়দ মাঞ্জারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য আজ জানিয়েছেন। আমি বলেছি, সঙ্গে করে যেন লিওনেল মেসি ও তার দলকেও নিয়ে আসেন। তাহলে ভালো হবে।

ড. মোমেন বলেন, আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।



স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প