শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এবার বাইডেনের বাড়ি থেকে উদ্ধার নথি তদন্তে বিশেষ কাউন্সিল
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » এবার বাইডেনের বাড়ি থেকে উদ্ধার নথি তদন্তে বিশেষ কাউন্সিল
৭৪৩ বার পঠিত
শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার বাইডেনের বাড়ি থেকে উদ্ধার নথি তদন্তে বিশেষ কাউন্সিল

---বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন (ওয়াশিংটন) যুক্তরাষ্ট্র থেকেঃ এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে উদ্ধার করা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

এসব নথি তদন্ত করতে বিশেষ কাউন্সিল গঠন করেছেন যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলের বিচার বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা রবার্ট হুরকে এ তদন্ত কমিটির প্রধান করা হয়েছে।

এ ব্যাপারে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন এ বিষয়ে তদন্ত কমিটিকে পুরোপুরি সহায়তা করবেন।

এর আগে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিলাসবহুল বাড়ি থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোপন নথি উদ্ধারের পর ব্যাপক আলোড়ন তৈরি হয়। এ নিয়ে চলছে ফেডারেল তদন্ত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকেও রাষ্ট্রীয় নথি নিয়ে পড়তে হলো বেকায়দায়।

বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন কিছু গোপনীয় নথি পাওয়া গেছে তার ব্যক্তিগত অফিসে। দুই দফায় উদ্ধার হয়েছে এসব নথি। প্রথম দফায় নথি উদ্ধারের খবরে বিস্ময় প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন।

এই ঘটনা হোয়াইট হাউজকে রাজনৈতিক লজ্জায় ফেলেছে। এই ঘটনা ও প্রাপ্ত নথিগুলো খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয়। দেশটির সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প যখন গোপনীয় নথি সুরক্ষিত রাখার আইন লঙ্ঘনের অভিযোগে বিচারের মুখোমুখি সে সময় বাইডেনের কার্যালয় থেকে পুরনো নথি পাওয়ার এ ঘটনা ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির কর্মী-সমর্থকদের অস্বস্তিতে ফেলে দিয়েছে।

হোয়াইট হাউজের কাছে অবস্থিত থিঙ্কট্যাঙ্ক পেন বাইডেন সেন্টার থেকে গত বছরের ২ নভেম্বরে ১০টির মতো গোপন নথি পাওয়া গেলেও ওই উদ্ধারের ঘটনা চলতি সপ্তাহে জানাজানি হয়।

---ওই নথিগুলোতে ইউক্রেন, ইরান ও যুক্তরাজ্য সংক্রান্ত গোয়েন্দা তথ্য ও ব্রিফিং ছিল বলে জানা গেছে। হোয়াইট হাউজ এখন পর্যন্ত দ্বিতীয় দফায় পাওয়া গোপন নথির বিষয়ে কোনো মন্তব্য করেনি।

তবে, অ্যাটর্নি জেনারেল মেরিক গার্লেন্ড বৃহস্পতিবার জানান, দ্বিতীয় দফায় গত বছরের ২০ ডিসেম্বর দেলাওয়ারের ইউলমিংটনে বাইডেনের বাড়ি থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়।

এমন এক সময়ে হোয়াইট হাউজ এ বিতর্কে জড়াল যখন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের দখল রিপাবলিকানদের হাতে।

প্রেসিডেন্ট এখন আর আগের মতো চাপমুক্ত থাকতে পারছেন না। ইতিমধ্যে বাইডেনের পদক্ষেপ ও তার পরিবারের তৎপরতা নিয়ে তদারকি শুরু করেছে প্রতিনিধি পরিষদের ওভারসাইট কমিটি।



এ পাতার আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা