শিরোনাম:
●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
BBC24 News
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬
৪৯৬ বার পঠিত
বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত, স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

বুধবার সকালে কিয়েভের পূর্ব উপকূলে একটি কিন্ডারগার্টেনের পাশে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দেশটির বিভিন্ন কর্মকর্তাদের বরাত দিয়ে এই খবর দিয়েছে বিবিসি ও ওয়াশিংটন পোস্ট।

ওই হেলিকপ্টারে স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ আরও ৮ জন ছিলেন।এই দুর্ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর ফার্স্ট উপমন্ত্রী এবং রাজ্য সচিবও মারা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, যখন হেলিকপ্টারটি ব্রোভারির শহরতলিতে নেমে আসছিল এমন সময় এ দুর্ঘটনা ঘটে।

---দুর্ঘটনার সময় সেখানে অন্ধকার এবং কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে, হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের কাছে বিধ্বস্ত হওয়ার আগে কিন্ডারগার্টেনে আঘাত করে।

কিন্ডারগার্টেনের কাছে আগুন লাগার পর শিশু ও কর্মীদের ওই ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

জাতীয় পুলিশ প্রধান ইহোর ক্লাইমেনকো ফেসবুকে লিখেছেন, বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবার জন্য ব্যবহার করা হতো।তিনি বলেন, আহতদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে ১০ জন শিশু রয়েছে।



আর্কাইভ

আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান