শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কোচ হতে কেন চান না, ওয়াসিম আকরাম
প্রথম পাতা » খেলাধুলা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানের কোচ হতে কেন চান না, ওয়াসিম আকরাম
৫৪২ বার পঠিত
বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানের কোচ হতে কেন চান না, ওয়াসিম আকরাম

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ দেশের জার্সি পরে খেলার পর অবসর জীবনে জাতীয় দলের কোচ হওয়াটা যে কোনো তারকার জন্য সম্মানের। প্রায প্রতিটি খেলোয়াড়ই এ স্বপ্ন লালন করেন। সেই দায়িত্ব পেলে গর্ববোধ করেন। ব্যতিক্রম পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম।

রবি শাস্ত্রী, রাহুল দ্রাবিড়, অনিল কুম্বলে, ওয়াকার ইউনিস, জাভেদ মিয়াঁদাদদের মতো অনেক তারকাই জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেছেন। কিন্তু ওয়াসিম আকরাম এই দায়িত্বকে অসম্ভব ভয় পান। পাকিস্তানের কোচ হিসেবে কোনো আলোচনাতে কখনোই ওয়াসিম আকরামের নাম আসেনি। অথচ কোচের দায়িত্ব পালন করেছেন আইপিএল ও পিএসএলে।

এ বিষয়ে আকরাম জানিয়েছেন, তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচ কখনই হতে চান না। এর কারণ হিসেবে মনে করেন ‘গালাগালি খাওয়ার ভয়ে’র কথা। গালি খাওয়ার ভয়ে আকরাম কখনোই পাকিস্তানের কোচ হতে চান না।

এক সাক্ষাৎকারে পাকিস্তানের এ অলরাউন্ডার বলেছেন, সমালোচনায় আমি ভয় পাই না। আমি সমালোচনা মেনে নেব, যদি দল আসলেই খারাপ করে কিন্তু পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কের সমালোচনাটা যেভাবে হয়, সেটা অসহনীয়। পাকিস্তানে জাতীয় দলের কোচ ও অধিনায়কেরা শুধু অহেতুক সমালোচনার শিকারই হন না, তাদের রীতিমতো অসম্মান করা হয়। গালাগালি করা হয়।

পাকিস্তানের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তারকা আকরাম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। দীর্ঘদিন দেশকে নেতৃত্বও দিয়েছেন। পাকিস্তান ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়কও। খেলা ছাড়ার পর ক্রিকেট–বিশেষজ্ঞ হিসেবে মিডিয়াতে কাজ করছেন, ধারাভাষ্যও দেন।

সম্প্রতি পাকিস্তান দলের হেড কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকান মিকি আর্থারকে নিয়োগ দেওয়া নিয়ে ব্যাপক আলোচনা চলছে। শহিদ আফ্রিদির মতো সাবেক তারকারা দেশি কোচের ওপর আস্থা রাখতে না পারার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের সমালোচনাই করছেন।

পাকিস্তানের কোচ নিয়ে নিজের ক্যারিয়ারে যা যা দেখেছেন, সেই অভিজ্ঞতা থেকেই দায়িত্বটা সব সময়ই ভীতিকর মনে হয়েছে ওয়াসিম আকরামের। পাকিস্তান দলের কোচ দায়িত্ব পালনের সময় যে ধরনের গালাগালি আর ঘৃণার শিকার হন, সেটি অনেক সময় অসহনীয় হয়ে যায়। কিছু মানুষ আছে, যারা সারা দিন টুইটার ও ফেসবুকে গালিগালাজ করতে আর নেতিবাচক কথা বলার জন্য বসেই থাকে।



এ পাতার আরও খবর

আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি আর্জেন্টিনার জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি এবার পেনাল্টি মিসের হ্যাটট্রিক করলেন লিওনেল মেসি
অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে শান্তর ফিফটির পর তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড: আইসিসি
বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান বাংলাদেশকে সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করলো পাকিস্তান
বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বিসিবি

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না